শিরোনাম
কঠিন পরীক্ষা উতরে সেমিফাইনালে আর্জেন্টিনা, এবার ইংল্যান্ডকে সামনে দেখছেন মেসি *** নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩০০-এর বেশি সশস্ত্র ডাকাত নিহত *** জাহাজে হামলা বন্ধের নিশ্চয়তা ছাড়া ছাড় দেবে না যুক্তরাষ্ট্র *** তথাকথিত ‘দক্ষিণ চীন সাগর সালিশি রায়’ মানে না চীন: পররাষ্ট্র মন্ত্রণালয় *** কৌশলগত সহযোগিতা জোরদারে চীন-উত্তর কোরিয়ার শীর্ষ পর্যায়ের আলোচনা ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


২৬ ফেব্রুয়ারি, ২০২৬

স্বদেশ › সংস্কৃতি

মন্তব্য:০

News Picture

চিত্র:বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী| |ক্রেডিট : ছবি: সংগৃহীত

বইমেলা জাতির মনন–বিকাশের উৎস : উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

অমর একুশে বইমেলা–২০২৬ এর উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার পাশাপাশি একটি মেধাভিত্তিক বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য। তিনি বলেন, “দেশকে জ্ঞানের আলোয় আলোকিত করতে হলে বইয়ের প্রতি ভালোবাসা ফিরিয়ে আনতে হবে।” বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন, ধর্মগ্রন্থ পাঠ এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বইমেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। তারেক রহমান বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগে প্রতিষ্ঠিত এই মেলা আমাদের সংস্কৃতি, চেতনা ও মেধার প্রতীক। তিনি বলেন, “বর্তমান সময়ে ইন্টারনেট আসক্তির কারণে তরুণরা বই থেকে দূরে সরে যাচ্ছে। অথচ বই পড়া মস্তিষ্কের সক্ষমতা বাড়ায় এবং চিন্তার গভীরতা তৈরি করে।” তিনি জানান, আন্তর্জাতিক জরিপে বাংলাদেশের পাঠাভ্যাস–সংকট উদ্বেগজনক। তাই বইমেলাকে শুধু উৎসব নয় বরং পাঠচর্চা বৃদ্ধির প্রেরণা হিসেবে গড়ে তুলতে হবে। বাংলা একাডেমির ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় আন্তর্জাতিক বইমেলা আয়োজনের নির্দেশনা দিয়ে তিনি বলেন, “বিশ্বসাহিত্যের সঙ্গে আমাদের পরিচয় আরও ঘনিষ্ঠ হওয়া প্রয়োজন।” এ ছাড়া বইমেলা ঢাকার বাইরেও বিভাগ, জেলা ও উপজেলায় সারা বছরব্যাপী আয়োজনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তরুণ প্রজন্মের মেধা বিকাশে গবেষণাবৃত্তি, তরুণ লেখক প্রশিক্ষণ কর্মসূচি ও আন্তর্জাতিক সেমিনার সম্প্রসারণের কথাও উল্লেখ করেন তিনি। শেষে তিনি সকলের সহযোগিতা কামনা করে ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।





মন্তব্য