শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানিতে জোর, রামপালে ৪৬০ মেগাওয়াট সৌর প্রকল্পের উদ্যোগ *** বন্ধ পত্রিকা চালুর তাগিদ, সাংবাদিকদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির *** এসআরবি বিল সংসদে তোলার সুপারিশ, র‌্যাবের জনবল-অবকাঠামো কাজে লাগানোর তাগিদ *** গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে বাঁচাতে হবে: রাষ্ট্রপতি *** ডেঙ্গুতে এক দিনে ৯ মৃত্যু, হাসপাতালে আরও ১,৫৭১ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট:


১১ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক

মন্তব্য:০

News Picture

চিত্র:ফাইল ছবি| |ক্রেডিট : ইন্টারনেট

বিমান হামলার একদিন পরই সচল কৌশলগত রেল সেতু, ইরানের বার্তা ‘দাঁতভাঙা জবাব’

মার্কিন বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই উত্তর ইরানের গোলেস্তান প্রদেশের আক্কালা কাউন্টির একটি গুরুত্বপূর্ণ রেল সেতু পুনরায় চালু করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সংবাদ সংস্থার বরাতে এ তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গোলেস্তান প্রদেশের গভর্নর আলী-আসগর তাহমাসবি বলেন, দ্রুত সময়ের মধ্যে সেতুটি পুনর্নির্মাণ করে চালু করা শত্রুভাবাপন্ন শক্তির প্রতি ইরানের সক্ষমতার একটি স্পষ্ট বার্তা। তার ভাষায়, হামলার একদিনের মধ্যেই যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর ও দৃঢ় জবাব। এর আগে বুধবার (৮ জুলাই) ভোরে আক্কালা এলাকার কাছে অবস্থিত রেল সেতুটিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা চালানোর খবর প্রকাশ করে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। হামলায় গরগান-ইঞ্চে বোরুন রেলপথের একটি গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে সাময়িকভাবে রেল চলাচল ব্যাহত হয়েছিল। সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত অংশে দ্রুত মেরামত কাজ শুরু করে প্রকৌশলী ও কারিগরি দল। নিরবচ্ছিন্ন প্রচেষ্টার মাধ্যমে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই রেল সেতুটি পুনরায় চলাচলের উপযোগী করা সম্ভব হয়। গরগান-ইঞ্চে বোরুন রেললাইনটি ইরানের উত্তরাঞ্চলের সঙ্গে তুর্কমেনিস্তান এবং মধ্য এশিয়ার অন্যান্য দেশের রেল যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ করিডর। বাণিজ্য ও পণ্য পরিবহনের ক্ষেত্রে এ রুটটির কৌশলগত গুরুত্ব রয়েছে। ইরানি কর্মকর্তারা মনে করছেন, দ্রুত সেতু পুনরুদ্ধারের মাধ্যমে শুধু যোগাযোগই স্বাভাবিক হয়নি, বরং দেশের অবকাঠামো রক্ষায় সরকারের প্রস্তুতি ও সক্ষমতারও বহিঃপ্রকাশ ঘটেছে। সূত্র: আল-জাজিরা





মন্তব্য