শিরোনাম
তেহরানে বিমান হামলার পর ধ্বংসস্তূপে প্রাণের খোঁজ, উদ্ধার ৯৬০ জন *** চীন-মার্কিন দুই দেশের জনগণের যোগাযোগেই স্থিতিশীল সম্পর্ক: সি *** ‘চীন হুমকি’ তত্ত্বে উত্তেজনা বাড়াচ্ছে টোকিও *** তাইওয়ান প্রণালিতে উত্তেজনার বিপরীতে শান্তির আহ্বান *** উচ্চমানের উন্নয়নে চীনের উন্মুক্তকরণে নতুন ধাপ ***




↠নিজস্ব প্রতিবেদক


১৭ অক্টোবর, ২০২১

স্বদেশ › রাজনীতি

মন্তব্য:০

News Picture

চিত্র:জাবি| |ক্রেডিট : ফাইল চিত্র

বিলুপ্ত ঘোষণা করা হলো জাবি ছাত্রলীগের কমিটি

বাংলাদেশ ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রবিবার রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা কমিটি বিলুপ্ত করা হলো এবং সেই সাথে জাবি শাখার নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের আগামী ১০ কার্যদিবসের মধ্যে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। ২০১৬ সালের ২৭ ডিসেম্বর মো. জুয়েল রানা এবং আবু সুফিয়ান চঞ্চলকে সাধারণ সম্পাদক করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। পরে ২১৪ সদস্যকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি করা হয়।





মন্তব্য