শিরোনাম
মাউন্ট মিঝিরগিতে বরফধস, নিহত ১১ পর্বতারোহী *** উত্তর কোরিয়া ইস্যুতে ওয়াশিংটনের নীতিবদল, নিজস্ব প্রতিরক্ষায় সিউল *** ইস্টার্ন ইকনোমিক ফোরামে উত্তর-পূর্ব এশিয়ার উন্নয়নে চীনের নতুন প্রস্তাব *** জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চীন-নেপালের যৌথ উদ্যোগের আহ্বান *** ‘যতক্ষণ আশার ক্ষীণ আলো থাকবে, চীন কখনও হাল ছাড়বে না’: সিচাংয়ে উদ্ধারকাজ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট:


১৬ জুলাই, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:নারকেল গাছের চারা রোপণের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী| |ক্রেডিট : ইন্টারনেট

বিজিবির সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু, সারাদেশে রোপণ হবে ৭৩ হাজার গাছ

দেশজুড়ে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কার্যক্রম জোরদার করতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাজধানীর পিলখানায় একটি নারকেল গাছের চারা রোপণের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার উদ্যোগ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও নিরাপদ পৃথিবী নির্মাণের অঙ্গীকার। জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির প্রতিপাদ্য ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’-এর সঙ্গে সামঞ্জস্য রেখে বিজিবিও দেশব্যাপী সবুজায়ন কার্যক্রমকে আরও সম্প্রসারিত করছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় ফলজ, বনজ ও ঔষধি গাছের পরিকল্পিত রোপণ অত্যন্ত জরুরি। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের সব বিজিবি স্থাপনায় উপযোগী স্থানে গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যার নির্দেশনা দেওয়া হয়েছে। বিজিবি সদস্যদের উদ্দেশে মহাপরিচালক বলেন, বছরে অন্তত একটি গাছ রোপণ এবং সেটির সঠিক পরিচর্যা নিশ্চিত করা প্রত্যেকের দায়িত্ব হওয়া উচিত। কারণ গাছ রোপণের প্রকৃত সাফল্য নির্ভর করে তার টিকে থাকা ও বেড়ে ওঠার ওপর। তিনি আরও জানান, চলতি বছরে বিজিবি সদর দপ্তরসহ সারাদেশে মোট ৭৩ হাজার বৃক্ষরোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। সূত্র: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।





মন্তব্য