শিরোনাম
বর্তমান সরকার সুনীল অর্থনীতির সকল কর্মপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম *** বাজেটের বরাদ্দ অনুযায়ী প্রকৃতপক্ষে জনকল্যাণমুখী সঠিক প্রকল্প গ্রহণ করা উচিত *** ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ–অস্ট্রেলিয়া, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অজিদের *** স্পেনকে রুখে বিশ্বকাপে কেপ ভার্দের চমক, আলোচনায় বাংলাদেশের তৈরি জার্সি *** রাঙামাটিতে প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মসূচির ঝাঁকুনি, ভূমিহীনদের খাদ্য সহায়তা বিতরণ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


২৩ মে, ২০২৬

আন্তর্জাতিক › অপরাধ

মন্তব্য:০

News Picture

চিত্র:বিজিবির বিশেষ অভিযানে প্রায় ১ লক্ষ পিস ইয়াবা উদ্ধার*| |ক্রেডিট : বিজিবি

বিজিবির বিশেষ অভিযানে প্রায় ১ লক্ষ পিস ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ৯৯,৯৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সদরের একটি বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ জারুলিয়াছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্ত পিলার ৪৬ এর নিকটবর্তী দক্ষিণ মৌলভীকাটা গ্রামের জামে মসজিদের পশ্চিম পাশে একটি বেগুন ক্ষেতে তল্লাশি চালানো হয়। উক্ত স্থান হতে পরিত্যক্ত অবস্থায় পাওয়া দুইটি ব্যাগ তল্লাশি করে একটি খয়েরি রঙের ব্যাগ হতে ৯৮,৯৭০ পিস এবং একটি সবুজ রঙের ব্যাগ হতে ৯৭০ পিসসহ সর্বমোট ৯৯,৯৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ফয়জুল কবির জানান, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় বিজিবি সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা ও কঠোর নজরদারি বজায় রেখেছে।





মন্তব্য