শিরোনাম
হাইনান দ্বীপে পর্যটন বাজারে প্রাণচাঞ্চল্য ও আস্থার প্রতিফলন *** চীনে মাথাপিছু আয় বৃদ্ধি *** সিজিটিএন-কে এইউ কমিশনের চেয়ারম্যানের বিশেষ সাক্ষাৎকার *** অনিশ্চয়তার মধ্যেও উন্মুক্ত বিশ্ব অর্থনীতির পক্ষে চীন *** বহুপক্ষবাদ রক্ষায় চীনের সঙ্গে সমন্বয় জোরদারে আগ্রহ কানাডার ***




↠মোহাম্মাদ আবদুল মতিন


৩০ আগস্ট, ২০২২

কমিউনিটি › জাতীয়

মন্তব্য:০

News Picture

চিত্র:সংবর্ধনা| |ক্রেডিট : নিজস্ব

বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ অরূপ রতন চৌধুরীর সম্মানে সিডনিতে মনোরম সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত

২৮ অগাস্ট (রবিবার) সিডনির হাষ্টভিল সিভিক থিয়েটার অডিটোরিয়ামে বাংলাদেশ থেকে আগত বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট চিকিৎসক, সঙ্গীত শিল্পী অধ্যাপক ডাঃ অরূপ রতন চৌধুরীর সম্মানে “ছুঁয়ে যাও অনিন্দ্য সুন্দর” সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনের মূল উদ্যোক্তা ছিল সপ্তক হোমস। মূল অনুষ্ঠানটির পরিকল্পনা ও আয়োজনে ছিলেন একুশে একাডেমী অস্ট্রেলিয়ার সভাপতি প্রকৌশলী আব্দুল মতিন, লরেন্স ব্যারেল, রথিন্দ্র নাথ ঢালি, সপ্তক, এলেন জোসেফ গোমেজ ও অভিজিৎ বড়ুয়া। নাসিমা আক্তার ও লরেন্স ব্যারেলের সাবলিল উপস্থাপনায় এবং সিডনীর জনপ্রিয় শিল্পী অমিয়া মতিনের পরিচালনায় অন্যান্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। অরূপ রতন চৌধুরী তার বক্তব্যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অবদান এবং সামাজিক কর্মকাণ্ড বিশেষতঃ ধুমপান ও মাদক বিরোধী সহ তার দীর্ঘদিনের সামাজিক কাজের অভিজ্ঞতা ও বর্তমান প্রজন্ম বিশেষতঃ তরুন সমাজকে সঠিকভাবে পরিচালিত করার বিষয়ে পিতামাতা ও সমাজের ভুমিকা সম্পর্কে গুরুত্ব আরোপ করেন। এই মনোরম সঙ্গীত সন্ধ্যায় অরূপ রতন চৌধুরী সঙ্গীত শিল্পী অমিয়া মতিনের সাথেও দ্বৈত সঙ্গীত পরিবেশন করেন।আয়োজকদের পক্ষ থেকে ডাঃ অরূপ রতন চৌধুরী ও অন্যান্য শিল্পীদের সম্মামনা ক্রেস্ট উপহার দেয়া হয়।

News Picture

image : অনুষ্ঠানের চিত্র | credit : নিজস্ব


News Picture

image : অনুষ্ঠানের চিত্র | credit : নিজস্ব






মন্তব্য