শিরোনাম
শূন্যরেখায় আটকে মানবিক বিপর্যয়, সীমান্তে দুই দেশের টানাপোড়েন *** ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ–অস্ট্রেলিয়া, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অজিদের *** স্পেনকে রুখে বিশ্বকাপে কেপ ভার্দের চমক, আলোচনায় বাংলাদেশের তৈরি জার্সি *** বাংলাদেশ-পাকিস্তান সীমান্তবর্তী জেলা নিয়ে বিশেষ অনুসন্ধানে ভারত, এক বছরে প্রতিবেদন দেবে প্যানেল *** যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন; আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবার ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


২৪ ফেব্রুয়ারি, ২০২৬

স্বদেশ › রাজনীতি

মন্তব্য:০

News Picture

চিত্র:দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু| |ক্রেডিট : ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহার বাস্তবায়নে পেশাদারিত্ব জরুরি: দুর্যোগ মন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি সকল কর্মকর্তা ও কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন যে, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণের পথে এগোতে সকল অনিয়ম, দুর্নীতি ও অসদাচরণ পরিহার করতে হবে। তিনি বলেন, সত্য, সুন্দর ও সততার সঙ্গে কাজ করে সমৃদ্ধ স্বদেশ গঠনের লক্ষ্যে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দেশের মালিক জনগণ। তাদের কল্যাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নির্বাচনী ইশতেহার পেশাদারিত্বের সঙ্গে বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করতে হবে। তিনি উল্লেখ করেন, মেধা ও শ্রমের যথাযথ প্রয়োগই প্রকল্পের সাফল্যের মূল চাবিকাঠি। মন্ত্রী আরও বলেন, সরকারি অর্থের অপচয় রোধ ও কাজের গুণগত মান অক্ষুণ্ণ রাখতে প্রতিটি পর্যায়ে নিবিড় মনিটরিং করা হবে। প্রকল্প বাছাই ও বাস্তবায়নের ক্ষেত্রে এর উপযোগিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সভায় মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হোসেইন।

News Picture

image : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু | credit : ছবি: সংগৃহীত






মন্তব্য