শিরোনাম
বর্তমান সরকার সুনীল অর্থনীতির সকল কর্মপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম *** বাজেটের বরাদ্দ অনুযায়ী প্রকৃতপক্ষে জনকল্যাণমুখী সঠিক প্রকল্প গ্রহণ করা উচিত *** শূন্যরেখায় আটকে মানবিক বিপর্যয়, সীমান্তে দুই দেশের টানাপোড়েন *** ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ–অস্ট্রেলিয়া, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অজিদের *** স্পেনকে রুখে বিশ্বকাপে কেপ ভার্দের চমক, আলোচনায় বাংলাদেশের তৈরি জার্সি ***




↠নিজস্ব প্রতিবেদক


৪ জুন, ২০২৩

কমিউনিটি › রাজনীতি

মন্তব্য:০

News Picture

চিত্র:বিএনপি অস্ট্রেলিয়ার সংবাদ সম্মেলন| |ক্রেডিট : সিডনি বাংলা নিউজ

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রাশেদুল হককে বয়কট করার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছে অস্ট্রেলিয়া বিএনপির নেতৃবৃন্দ

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রাশেদুল হককে বয়কট করার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছে অস্ট্রেলিয়া বিএনপির নেতৃবৃন্দ সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার নাসিরুল হক বলেন,রাশেদুল হক স্বজনপ্রীতি করছেন৷ তার পছন্দের কিছু মানুষকে দিয়ে পকেট কমিটি করতে চাচ্ছেন৷ এটা কেউ মেনে নিবেনা৷ এক প্রশ্নের জবাবে তিনি কমিটি গঠন প্রক্রিয়ায় টাকাপয়সার লেনদেন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন৷ মুল সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য এখানে তুলে দেয়া হলো৷ প্রিয় সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম, বিএনপি অস্ট্রেলিয়ার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহন করুন। আমরা অস্ট্রেলিয়ায় বসবাসকারী প্রবাসীরা গত ২০-৩০ বছর যাবৎ বিএনপির সাথে সম্পৃক্ত। এক এগারোর সময় থেকে অস্ট্রেলিয়া বিএনপির সাংগঠনিক কর্মকান্ড এবং কূটনৈতিক তৎপরতা ছিল চোখে পড়ার মত এবং প্রশংসনীয়। ২০১৫ সাল থেকে বিএনপি অস্ট্রেলিয়ার কোন কমিটি নাই। তাই বিগত অনুমোদিত কমিটির নেতৃবৃন্দ উদযাপন কমিটির ভিত্তিতে কাজ করে আসছে। ২-৩ মাস আগে কেন্দ্রীয় ভাবে সহ সম্পাদক রাশেদুল হক কে কার্যক্রমে সম্পৃক্ত সকলের সাথে আলাপ আলোচনা করে অস্ট্রেলিয়া বিএনপির কমিটির খসড়া পাঠানোর দায়িত্ব দেয়া হয় । কিন্তু তিনি নিজের গ্রুপ ছাড়া কারো অন্য কারোর সাথে আলাপ আলোচনা করেননি । গত কয়েক দিনে আমাদের অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সভাপতি/সাধারন সম্পাদক, আহ্বায়ক/ সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহ নেতৃবৃন্দের সমন্বয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান ০৪ জুন রবিবার ঐক্যেবদ্ধভাবে সফল করার জন্য আমরা সহ সম্পাদক রাশেদের সাথে বৈঠক করে যে কোন মূল্যে ঐক্যেবদ্ধভাবে অনুষ্ঠানের আহ্বান করি৷ কিন্তু তার অসাংঠনিক এবং স্বৈরতান্ত্রীত গ্রুপিংয়ের কারনে তাহা সম্ভব হয়নি ।এই কারনে ০৪ ই জুন রবিবার সিডনিতে বিএনপির পাশাপাশি দুটি অনুষ্ঠানের কারনে স্থানীয় নেতাকর্মীদের মাঝে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা বিরাজ করছে।তাই আমরা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে এবং আপনারদের নিকট দাবী জানাচ্ছি যে,সারা বাংলাদেশের মানুষ যেখানে আজকে দেশমাতা বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ভোটাধিকার এবং গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ আন্দোলন করছে সেখানে কিছু দালাল, দলের ভিতরে লুকিয়ে থাকা সংগঠন বিরোধী অসামাজিক ব্যক্তিরা বিএনপি অস্ট্রেলিয়াকে বিভক্ত করার কাজে লিপ্ত। তাই এই সকল দল বিরোধী ব্যক্তিকে অবিলম্বে বয়কট করার আহ্ববান জানাচ্ছি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দদের কাছে সঠিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবী জানাচ্ছি। ধন্যবাদ উপস্থিত সকল সাংবাদিক এবং বিএনপি অস্ট্রেলিয়ার নেতৃবৃন্দ। বিএনপি অস্ট্রেলিয়া।





মন্তব্য