শিরোনাম
মাস্কের সমালোচনায় নতুন বিতর্ক :পাশে যুক্তরাষ্ট্র প্রশাসন *** আলতাই–উরুমছি–চিলিন: তুষার ছুটিতে পর্যটনে উচ্ছাস *** সি চিন পিংয়ের উন্নয়ন চিন্তা গ্লোবাল সাউথকে নতুন দিশা দেবে: অতিথিদের অভিমত *** চীনে ঐতিহাসিক জলসেচ প্রকল্প পরিদর্শনে সি-ম্যাকখোঁর কূটনৈতিক আলোচনা *** চীনা সংস্কৃতির প্রশংসা করলেন ফার্স্ট লেডি ব্রিজিট ম্যাকখোঁর ***




↠নিজস্ব প্রতিবেদক


৪ জুন, ২০২৩

প্রবাস › রাজনীতি

মন্তব্য:০

News Picture

চিত্র:অস্ট্রেলিয়া বিএনপি| |ক্রেডিট : Sydney Bangla News

বিএনপি অস্ট্রেলিয়ার উদোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

বিএনপি অস্ট্রেলিয়ার উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এক দোয়া ও আলোচনা সভা ০৪ ই জুন রবিবার ২০২৩ সিডনির লাকেম্বাস্থ ইউনাইটেড চার্চে অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিএনপি অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি জনাব মনিরুল হক জর্জের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট শামসুজ্জামান দুদু,বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান। শামসুজ্জামান দুদু বলেন,"বাংলাদেশের মানুষ এই অসহিষ্ণু সরকারের হাত থেকে মুক্তি চায়৷ তিনি বলেন,বাংলাদেশকে তারা ধ্বসের শেষপ্রান্তে নিয়ে গেছে৷ এখান থেকে দেশকে বাঁচাতে হবে৷ সবাই মিলে রাজপথে আন্দোলনের মাধ্যমে একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আদায় করে নিতে হবে৷" তিনি বলেন," এই প্রচন্ড গরমে বিদ্যুৎ নাই৷ শুধু এটাই না,আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ৷ মানুষ এখন চাল পাচ্ছেনা৷ কিন্তু জিয়াউর রহমান চাল দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করেছিলেন৷ আওয়ামী লীগ মাত্র ১১ মধ্যে গনতন্ত্র ধ্বংস করেছে৷ এবছর সম্ভাবনা তৈরি হয়েছে৷ এই বছরই এই সরকারের বিদায় হবে৷ " মাহিদুর রহমান বলেন, " কোনো বিদেশি অপশক্তির কাছে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বিএনপি ক্ষমতায় আসার স্বপ্ন দেখেনা৷ বিএনপি বাংলাদেশের জনগণের প্রতি ভরসা রাখে৷ আমরা একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই আমাদের জনপ্রিয়তা প্রমান করতে চাই৷ আমরা পরিবর্তন নিয়ে আসবো৷ " বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হক ভূইয়া ,সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ খান,সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী স্বপন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্ববায়ক মোঃমোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ, সাবেক কোষাধ্যক্ষ নাসির উল্লাহ,ডাঃ আব্দুল ওহাব বকুল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ মহিলা সম্পাদক মুন্নি চৌধুরী মেধা। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএনপি নেতা আবুল হাসান। আরো বক্তব্য রাখেন এডভোকেট মোবারক হোসেন, এএনএম মাসুম, সেলিম লকিয়ত, জনতার কবিয়াল রাহাত শান্তানু, আব্দুস সমাদ শিবলু, জাহাঙ্গীর আলম, জাহিদুর রহমান, মোহাম্মদ জাকির হোসেন রাজু, মোহাম্মদ কুদ্দুসুর রহমান প্রমুখ। সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিডনি বাংলার সম্পাদক মিজানুর রহমান সুমন, বাংলা কথার সম্পাদক আউয়াল খান,সুপ্রভাত সিডনির সম্পাদক মোঃরাশেদুল ইসলাম, দৈনিক বর্তমানের সম্পাদক সাহজাহান সেলিম বুলবুল। অনুষ্ঠানে আরো ও উপস্থিত ছিলেন এসএম খালেদ,মোহাম্মদ নাসির আহম্মেদ ,আব্দুস সাওার, মোহাম্মদ কামরুজ্জামান,গোলাম রাব্বী শুভ্র,সুধন যোসেফ ক্রুশ, শাহজাহান সেলিম বুলবুল,অসিত গোমেজ,লিন্টাস পেরেরা,মোহাম্মদ বাচ্চু, পবিত্র বড়ুয়া, পলাশ ফারুক, মতিয়ার রহমান,মোহাম্মদ আনোরুজ্জামান,শেখ ফরিদ,মোহাম্মদ আমিনুল,মিজানুর রহমান, জুবাইল হক মানিক, আব্দুল করিম প্রমুখ৷

News Picture

image : অস্ট্রেলিয়া বিএনপি | credit : Sydney Bangla News


News Picture

image : শামসুজ্জামান দুদু | credit : Sydney Bangla News


News Picture

image : নেতাকর্মীদের একাংশ | credit : Sydney Bangla News






মন্তব্য