শিরোনাম
শিল্পী ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে জাসাসকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে : ফকির মাহবুব আনাম *** বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা :ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল *** রাঙ্গামাটিকে আকর্ষণীয় নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী *** জাবিতে প্রক্টরিয়াল টিমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা শিক্ষার্থীদের *** ভঙ্গুর অর্থনীতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে: অর্থমন্ত্রী ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


৫ মে, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক

মন্তব্য:০

News Picture

চিত্র:বিদেশি পর্যটকদের জন্য বহুভাষিক সেবা সম্প্রসারণ করছে বেইজিং| |ক্রেডিট : সিএমজি:

বিদেশি পর্যটকদের জন্য বহুভাষিক সেবা সম্প্রসারণ করছে বেইজিং

চীন ভ্রমণে আসা বিদেশি পর্যটকদের জন্য সেবা আরও সহজ ও উন্নত করতে বহুভাষিক সেবা ব্যবস্থা সম্প্রসারণ করছে বেইজিং। পর্যটন ও ভোক্তা ব্যয়ের দ্রুত বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বেইজিংয়ের ছাওইয়াং জেলায় অবস্থিত সিল্ক স্ট্রিট শপিং মলে চলতি বছরের মার্চে চালু হয়েছে শহরের প্রথম বহুভাষিক আফটার-সেলস সার্ভিস স্টেশন। এখানে বিদেশি ক্রেতা ও আন্তর্জাতিক ব্যবসার সঙ্গে যুক্তদের জন্য পরামর্শ, অভিযোগ গ্রহণ এবং বিরোধ নিষ্পত্তিসহ বিভিন্ন সেবা একাধিক ভাষায় প্রদান করা হচ্ছে। মল কর্তৃপক্ষ জানায়, সুবিধাজনক ভিসা নীতি ও ছুটির মৌসুমে পর্যটন বৃদ্ধির কারণে মে দিবসের ছুটির প্রথম দিনেই বিদেশি পর্যটকের সংখ্যা আগের বছরের তুলনায় পাঁচ গুণেরও বেশি বেড়েছে। এক পর্যটক জানান, কয়েক বছর আগে তিনি যখন এখানে এসেছিলেন, তখনকার তুলনায় এখন সিল্ক মার্কেট অনেক বেশি সংগঠিত, পণ্যের মান উন্নত এবং বৈচিত্র্যও বেড়েছে। ছাওইয়াং জেলায় এরইমধ্যে ২০টিরও বেশি ভোক্তা সুরক্ষা সেবা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। সিল্ক স্ট্রিট মল মার্চ থেকে প্রতিদিন গড়ে ৫০টির বেশি বিদেশি পর্যটক দলকে সেবা দিচ্ছে। বেইজিং ভবিষ্যতে একটি সমন্বিত ও কার্যকর শহরব্যাপী সেবা নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা করছে, যেখানে ভোক্তা সুরক্ষায় প্রতিক্রিয়াভিত্তিক ব্যবস্থার পরিবর্তে পুরো প্রক্রিয়াজুড়ে সেবা নিশ্চিত করা হবে। তথ্য ও ছবি: সিসিটিভি।





মন্তব্য