শিরোনাম
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা *** চীনে এআই ও উচ্চপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান দ্রুত সম্প্রসারিত হচ্ছে *** সিরামিক শিল্পের প্রযুক্তি ও উদ্ভাবনে চীন-বাংলাদেশ সহযোগিতা বৃদ্ধির আহ্বান *** বিশ্বমঞ্চে প্রথমবারেই চমক, নিউক্লিয়ার অলিম্পিয়াডে চীনের ৪ পদক *** ইরান সংকটের প্রেক্ষাপটে নতুন প্রতিরক্ষা বলয়, সৌদি-তুরস্ক-পাকিস্তানের কৌশলগত জোট ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট:


১৩ জুলাই, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:১৩ জুলাই সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ| |ক্রেডিট : ইন্টারনেট

বিদেশি বিনিয়োগে আরও অনুকূল পরিবেশ গড়ে তুলছে সরকার: আইসিটি মন্ত্রী

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে আরও আস্থাশীল ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে কর কাঠামোকে আরও প্রতিযোগিতামূলক করা, প্রয়োজনীয় প্রণোদনা দেওয়া এবং বিনিয়োগবান্ধব নীতিগত সংস্কারের বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে। ১৩ জুলাই সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন। ফকির মাহবুব আনাম বলেন, সরকারের লক্ষ্য বাংলাদেশকে বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরও আকর্ষণীয় গন্তব্যে পরিণত করা। বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা এবং অনুকূল ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত রয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের হাতে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন। সে অনুযায়ী ডিজিটাল সংযোগ সম্প্রসারণের পাশাপাশি সাধারণ মানুষের নাগালের মধ্যে স্মার্ট ডিভাইস পৌঁছে দিতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। মন্ত্রী আরও বলেন, মোবাইল ফোন উৎপাদন ও প্রযুক্তি শিল্পকে জাতীয় অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে বিবেচনা করা হচ্ছে। দেশীয় উৎপাদন বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তি খাতের সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়া হবে। পাশাপাশি বাংলাদেশকে স্মার্ট ডিভাইস উৎপাদন ও প্রযুক্তিভিত্তিক বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক কেন্দ্রে পরিণত করাই সরকারের দীর্ঘমেয়াদি লক্ষ্য। বৈঠকে কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনার প্রশংসা করেন। তিনি বিদেশি বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদি ও সহজতর ভিসা ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়ে বলেন, এতে দেশের বিনিয়োগবান্ধব পরিবেশ আরও শক্তিশালী হবে এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ সহজ হবে। এ বিষয়ে মন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে সরকার কাজ করছে। বিনিয়োগ ও ব্যবসা পরিচালনায় বিদ্যমান জটিলতা কমাতে প্রয়োজনীয় নীতিগত সংস্কারও বিবেচনায় রয়েছে। সাক্ষাৎ শেষে উভয় পক্ষ তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ, বিনিয়োগ এবং অন্যান্য পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে সহযোগিতা আরও সম্প্রসারণ এবং যৌথ উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি, কোরীয় দূতাবাসের প্রথম সচিব লি নামসু এবং স্যামসাং ইলেকট্রনিকসের কান্ট্রি ম্যানেজার জাংমিন জং উপস্থিত ছিলেন। সূত্র: ডাক ও টেলিযোগাযোগ বিভাগ





মন্তব্য