২৪ ফেব্রুয়ারি, ২০২৬
স্বদেশ › রাজনীতি

চিত্র:সবেক প্রধানমন্ত্রী ও মন্ত্রী ( এমপি)| |ক্রেডিট : ইন্টারনেট:
রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি স্পেশাল পিপি বোরহান উদ্দিন মঙ্গলবার জানিয়েছেন, বিডিআর হত্যাকাণ্ড ও বিস্ফোরক মামলায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, ফজলে নূর তাপসসহ প্রভাবশালী একাধিক মন্ত্রী ও সংসদ সদস্যকে আসামি করা হবে। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় ভয়াবহ রক্তপাত ঘটে, যখন ৫৭ জন সেনা কর্মকর্তাকে প্রাণ দিতে হয়। মামলার রায়ে ২০১৩ সালের ৫ নভেম্বর ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়। পরে হাইকোর্ট ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রাখে, ১৮৫ জনকে যাবজ্জীবন ও ২২৮ জনকে বিভিন্ন মেয়াদের সাজা নিশ্চিত করে। এর বাইরে ২৮৩ জনকে খালাস দেওয়া হয়েছে। মামলাটি বর্তমানে আপিল বিভাগের চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। রাষ্ট্রপক্ষ আশা করছে, নতুন আসামিদের অন্তর্ভুক্তি মামলার বিচার প্রক্রিয়াকে আরও পূর্ণাঙ্গ করবে।

image : সবেক প্রধানমন্ত্রী ও মন্ত্রী ( এমপি) | credit : ইন্টারনেট:
মন্তব্য:০