শিরোনাম
হাইনান দ্বীপে পর্যটন বাজারে প্রাণচাঞ্চল্য ও আস্থার প্রতিফলন *** চীনে মাথাপিছু আয় বৃদ্ধি *** সিজিটিএন-কে এইউ কমিশনের চেয়ারম্যানের বিশেষ সাক্ষাৎকার *** অনিশ্চয়তার মধ্যেও উন্মুক্ত বিশ্ব অর্থনীতির পক্ষে চীন *** বহুপক্ষবাদ রক্ষায় চীনের সঙ্গে সমন্বয় জোরদারে আগ্রহ কানাডার ***




↠প্রেস বিজ্ঞপ্তি


২৭ এপ্রিল, ২০২২

কমিউনিটি › মফস্বল

মন্তব্য:০

News Picture

চিত্র:পোস্টার| |ক্রেডিট : নিজস্ব

বিডি হাব চাঁদ রাতের মেলা

আসছে ১ মে, রোজ রবিবার, মিন্টো ইনডোর স্টেডিয়াম, ৯ রেডফার্ন রোড, মিন্টোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে “বিডি হাব চাঁন রাত মেলা “ । সকাল ১১টা থেকে রাত দশটা পর্যন্ত চলবে এ আয়োজন। এর আগে যদিওবা ক্ষুদ্র আকারে সিডনীর বিভিন্ন সংগঠন ছোট আকারে চাঁন রাত মেলা আয়োজন করেছিলো কিন্তু ধারনা করা হচ্ছে মুসলিম বিশ্বের প্রধানতম উৎসব ঈদ-উল-ফিতরকে সামনে রেখে চাঁন রাত উয্যাপন বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে এটিই বৃহৎ পরিসরে আয়োজন করা হচ্ছে। এর আগে চাঁন রাত মেলা বলতে স্বদেশীদের কাছে ভারতীয় এবং পাকিস্তানী আয়োজক দ্বারা আয়োজিত লিভারপুল চাঁন রাত মেলাটি পরিচিত ছিলো। কিন্তু বিডি হাব বাংলাদেশী কমিউনিটির এ অপূর্ণতাটি এবার পূরণ করতে যাচ্ছে । মেলা উপলক্ষ্যে এক সাধারন সভায় বিডি হাবের সভাপতি জনাব আবুল সরকার, সকলের কাছে মেলায় অংশগ্রহনের আমন্ত্রণ জানান। বিডি হাবের সাধারন সম্পাদক আব্দুল রতন খান এক বিবৃতিতে জানান, বিডি হাব কোন রাজনৈতিক সংগঠন নয় বরং সিডনীতে বসবাসরত সকল বাংলাদেশীদের নিয়েই এ সংগঠনের পথচলা। মেলা উয্যাপন কমিটি সাংস্কৃতিক সম্পাদক জনাব সৈয়দ মিঠু জানান, একাধিক খাবারের স্টল সহ মেলাতে প্রায় ত্রিশটির মতো পোষাক এবং অন্যান্য দ্রব্যাদির পসরা থাকবে। তিনি আরো জানান, ইফতারীর পর পরই প্রায় তিন ঘন্টা ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে থাকছে সিডনীর স্বনামধন্য শিল্পী জুটি আতিক হেলাল এবং মিতা আতিক, নৃত্যাণ্জলী ড্যান্স একাডেমী, রুহুল আমিন, মুরশীদা হক রিমা, নীলুফার ইয়াসমিন এবং আয়েশা কলির নেতৃত্বে চারু গানের দল। এছাড়াও থাকছে শিশু কিশোরদের পরিচালনায় সমবেত সংগীত। উল্লেখ্য যে, এ মেলার প্রধান পৃষ্ঠপোষক অষ্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল একাডেমী (AIA) এবং সহযোগীতায় স্ট্যামফোর্ড একাডেমী (SE) এবং কমিউনিটির উৎসব উয্যাপনের একটি নতুন যাত্রায় ইভেন্ট পার্টনার হিসাবে থাকছে বাংলাদেশী ইভেন্ট মেনেজমেন্ট কোম্পানী ইভেনেক্স (EVENX)। মেলা উপলক্ষ্যে ইভেনেক্সের পক্ষ থেকে জনাব রাসেল রশিদ জানান, মেলা চলাকালীন সময়ে আয়োজক এবং পৃষ্ঠপোষকদের সাথে এক হয়ে কাজ করে মেলাটি সাফল্যমন্ডিত করার লক্ষ্যে ইভেনেক্স বদ্ধপরিকর। মেলার সাংস্কৃতিক পর্বের মূল পরিকল্পনায় আছেন পূরবী পারমিতা বোস ও এলিজা আজাদ রহমান এবং শব্দ ও আলোক নিয়ন্ত্রণে থাকছে গাংচিল প্রোডাকশনের সণ্জয় টাবু।





মন্তব্য