শিরোনাম
‘ঢাকা-দিল্লি সম্পর্কের আগামীর পথ: কৌশলগত পুনর্বিন্যাসের সময়’ *** ‘তারেক রহমানের শপথ অনুষ্ঠান: ভারতের যোগদানের সম্ভাবনা অনিশ্চিত’ *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপি অস্ট্রেলিয়ার শ্রদ্ধা নিবেদন *** ‘ড. ইউনূসের রমজান বার্তা: নৈতিকতা ও মানবিকতার শিক্ষা’ *** ৫১ দলের মধ্যে মাত্র ৯ দলের জয়, ৪২ দলই আসনশূন্য’ ***




↠নিজস্ব প্রতিবেদক


২৬ জানুয়ারি, ২০২২

বিনোদন › মেলা

মন্তব্য:০

News Picture

চিত্র:পোস্টার| |ক্রেডিট : ফাইল চিত্র

'ভ্যালেন্টাইন বাংলাদেশ'-২০২২ মেলার তারিখ পরিবর্তন

গত ৪ বছর ধরে জনপ্রিয় হয়ে উঠা সিডনির অন্যতম মেলা 'ভ্যালেন্টাইন বাংলাদেশ' প্রতি ফেন্রুয়ারীতে হয়ে আসছিলো। ২০২১ সালে বইমেলার সাথে সাথে এটিই ছিলো অন্যতম মেলা যা আয়োজকরা সম্পন্ন করতে পেরেছিলেন, এর পর সব মেলাই কোভিডের কারনে বন্ধ হয়ে যায়। ২০২২ সালে ঘুরে দাঁড়াতে চেয়েছিলো সবাই, ফেব্রুয়ারীতে ভ্যালেন্টাইন বাংলাদেশ মেলাটি ঘোষনা করেন আয়োজকরা। কিন্তু কোভিড কমেনি, বরং বেড়েছে, ফেব্রুয়ারীর অবস্থাও ভালো নয়। আয়োজকরা বাধ্য হয়ে সবার সাথে আলোচনা করে এই বছর অক্টোবরে মেলাটি করার ঘোষনা দিলেন। উল্লেখ্য, এই মেলায় প্রতিবছর বাঙ্গালদেশ থেকে দেশ সেরা শিল্পীরা এসে থাকেন ও সঙ্গীত পরিবেশন করেন, এর মধ্যে শুভ্রদেব, আরেফীন রুমীর মতো শিল্পীরাও এসেছেন। মেলার আহবায়ক নোমান শামীম বলেন, দেশ থেকে শিল্পী আসতে পারবে না, কারন টুরিসট ভিসা দিচ্ছে না। স্পনরর ও স্টল হোল্ডাররা অনুরোধ করেছেন মেলা পেছানোর, সিডনির আপমর জনগনও স্বাস্থ্য ঝুকির কারনে মেলা পেছানোর অনুরো্ধ করেছেন, সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে মেলার দিনটি ১লা বা ৭ই অক্টোবর করার ঘোষনা দিচ্ছি। আগামী এক মাসের মধ্যেই চুরান্ত তারিখ দেয়া হবে ইনশাল্লাহ। উল্লেখ্য, ভালোবাসার বাংলাদেশ বা ভ্যালেন্টাইন বাংলাদেশ নামে জনপ্রিয় এই মেলাটি সিডনি্র তারুন্যের মেলা বলেই প্রসিদ্ধ। সংবাদ পত্রের পক্ষ্য থেকে আমরাও আশা করছি, আয়োজকদের ঐকান্তিক ইচ্ছায় মেলাটি সঠিক সময়ে অনুষ্ঠিত হবে এবং সবাই উপভোগ করবেন।





মন্তব্য