শিরোনাম
প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি *** ‘সবার আগে বাংলাদেশ দর্শনে অর্থনীতি ও পরিবেশের সমন্বয়’: আন্টালিয়ায় কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব *** ‘খেলোয়াড়দের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার’: হুতি হামলার ঝুঁকি ও ভ্রমণ সতর্কতায় কাতার বিশ্বকাপ বর্জন যুক্তরাষ্ট্রের *** ‘ডাইনোসরদের লবিং ছিল না, কিন্তু জীবাশ্ম জ্বালানির আছে’: কপ-৩১-এ আন্তোনিও গুতেরেসের কড়া বার্তা *** ‘বেতনের অর্ধেক চলে যায় বাড়িভাড়ায়’: মাদ্রিদ-বার্সেলোনায় প্রায় পৌনে লাখ লাখ মানুষের বিক্ষোভ, ব্যবসায়ীদের সমালোচনা ***




↠সিডনি-বাংলা ডেস্ক :


২২ অক্টোবর, ২০২৬

প্রবাস › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:শাংহাই সহযোগিতা সংস্থার ২৫তম সম্মেলনে বেইজিংয়ের রূপরেখা| |ক্রেডিট : সিএমজি

বহুপাক্ষিক সমন্বয় জোরদারে শাংহাই সহযোগিতা সংস্থার ২৫তম সম্মেলনে বেইজিংয়ের রূপরেখা

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং ২০ অক্টোবর (মঙ্গলবার) তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) সদস্য দেশগুলোর সরকারপ্রধান পরিষদের ২৫তম বৈঠকে যোগ দেন। বৈঠকে দেওয়া ভাষণে লি ছিয়াং বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বিশকেক শীর্ষ সম্মেলনে উল্লেখ করেছেন, মানবজাতির ভবিষ্যৎ নির্ধারণের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসসিওর উচিত সাহসের সঙ্গে ঐতিহাসিক দায়িত্ব গ্রহণ করা এবং ইতিহাসের গতিপথকে সক্রিয়ভাবে প্রভাবিত করা। লি ছিয়াং বলেন, এ লক্ষ্য অর্জনে নীতিগত বিষয়ে সদস্য দেশগুলোর মধ্যে আরও ব্যাপক ঐকমত্য গড়ে তুলতে হবে। পাশাপাশি দূরদর্শী চিন্তাভাবনা, বৈশ্বিক দৃষ্টিভঙ্গি ও দৃঢ় অঙ্গীকারের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এর মাধ্যমে সংস্থার পরিচালনাগত দক্ষতা বাড়ানো, উচ্চমানের উন্নয়ন ত্বরান্বিত করা, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রস্তাবিত চারটি বৈশ্বিক উদ্যোগ বাস্তবায়ন এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গঠনে অবদান রাখা সম্ভব হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, বিভিন্ন দেশের চাহিদার ভিন্নতা সত্ত্বেও অভিন্ন স্বার্থ খুঁজে বের করতে হবে এবং যৌথভাবে বিশ্বশান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে হবে। একই সঙ্গে সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা রেখে সম্প্রীতিপূর্ণ সহাবস্থানকে উৎসাহিত করতে হবে। বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা বলেন, গত ২৫ বছরে এসসিও ক্রমেই শক্তিশালী ও প্রভাবশালী হয়ে উঠেছে। থিয়েনচিন ও বিশকেক শীর্ষ সম্মেলনের সিদ্ধান্ত ও ফলাফল সক্রিয়ভাবে বাস্তবায়ন, ‘শাংহাই চেতনা’কে আরও এগিয়ে নেওয়া এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও উন্নয়নে আরও বড় অবদান রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা। সূত্র: রুবি-ফয়সল-সুবর্ণা,চায়না মিডিয়া গ্রুপ





মন্তব্য