শিরোনাম
প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি *** ‘রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার বড় হুমকি’: বঙ্গভবনে ব্রিটিশ ডাচেসের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতির উদ্বেগ *** মেয়েদের ঝরে পড়া রোধ ও শিশুবান্ধব পরিবেশ তৈরিতে জোর: প্ল্যান ইন্টারন্যাশনালের গ্লোবাল সিইওর সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক *** ‘আউটস্ট্যান্ডিং এলডিসি আইপিএ’: জেনেভায় ৩০তম বিশ্ব বিনিয়োগ সম্মেলনে ইনভেস্ট বাংলাদেশের ঐতিহাসিক সাফল্য *** রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-মাদক ও সাইবার অপরাধ দমনে প্রযুক্তিগত সহায়তা দেবে জাতিসংঘ: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


১৯ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক › কূটনৈতিক

মন্তব্য:০

News Picture

চিত্র:বহুমুখী সহযোগিতায় চীন-তুর্কমেনিস্তান| |ক্রেডিট : সিএমজি:

বহুমুখী সহযোগিতায় চীন-তুর্কমেনিস্তান

চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ প্রতিনিধি এবং দেশের উপপ্রধানমন্ত্রী তিন সুয়ে সিয়াং, গত ১৫ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত, তুর্কমেনিস্তান সফর করেন। সফরকালে তিনি ফুশিং গ্যাস ফিল্ড প্রজেক্টের চতুর্থ পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন; সেদেশে গণকমিটির চেয়ারম্যান গুর্বাঙ্গুলি বার্দিমুখাম্মেদভ এবং প্রেসিডেন্ট সারদার বার্দিমুহামেদভের সঙ্গে আলাদাভাবে দেখা করেন। এ ছাড়া, সেদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে যৌথভাবে চীন-তুর্কমেনিস্তান সহযোগিতা কমিটির সপ্তম সম্মেলনে সভাপতিত্ব করেন। ফুশিং গ্যাস ফিল্ড প্রজেক্টের চতুর্থ পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় তিং সুয়ে সিয়াং জানান, এ প্রকল্পটি নিয়ে দু’দেশের নেতৃবৃন্দ গভীরভাবে আশাবাদী। এটি দু’দেশের জনগণের অভিন্ন ইচ্ছার বহিঃপ্রকাশ। এ প্রকল্প দু’পক্ষের মধ্যে জ্বালানির সহযোগিতাকে এগিয়ে নেবে। গুর্বাঙ্গুলি বার্দিমুখাম্মেদভ এবং সারদার বার্দিমুহামেদভের সাথে বৈঠকের সময় তিং সুয়ে ছিয়াং বলেন, দু’দেশের নেতৃবৃন্দের কৌশলগত দিক-নিদের্শনায়, দু’দেশের সম্পর্কের দ্রুত ও স্থিতিশীল উন্নয়ন বজায় রয়েছে এবং বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে রূপান্তরিত হয়েছে। চীন-তুর্কমেনিস্তান সহযোগিতা কমিটির সপ্তম সম্মেলনে তিনি সেদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে মত বিনিময় করেন এবং আগামী পর্যায়ের সহযোগিতামূলক পরিকল্পনা তৈরী করেন। এ ছাড়া, দু’পক্ষের মধ্যে একে অপরের দেশে সাংস্কৃতিককেন্দ্র নির্মাণ; এআই, পরিবহন, ঐতিহ্যবাহী চিকিত্সা ও ওষুধসহ একাধিক খাতে সহযোগিতামূলক দলিলও স্বাক্ষরিত হয়। সূত্র: আকাশ-আলিম-শিশির,চায়না মিডিয়া গ্রুপ।





মন্তব্য