শিরোনাম
মাউন্ট মিঝিরগিতে বরফধস, নিহত ১১ পর্বতারোহী *** উত্তর কোরিয়া ইস্যুতে ওয়াশিংটনের নীতিবদল, নিজস্ব প্রতিরক্ষায় সিউল *** ইস্টার্ন ইকনোমিক ফোরামে উত্তর-পূর্ব এশিয়ার উন্নয়নে চীনের নতুন প্রস্তাব *** জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চীন-নেপালের যৌথ উদ্যোগের আহ্বান *** ‘যতক্ষণ আশার ক্ষীণ আলো থাকবে, চীন কখনও হাল ছাড়বে না’: সিচাংয়ে উদ্ধারকাজ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


১৬ মে, ২০২৬

স্বদেশ › অর্থনীতি

মন্তব্য:০

News Picture

চিত্র:অর্থমন্ত্রী| |ক্রেডিট : ছবি: ইন্টারনেট

ভঙ্গুর অর্থনীতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে: অর্থমন্ত্রী

দেশের অর্থনীতি এখনো চাপের মধ্যে রয়েছে এবং পুরোপুরি স্থিতিশীল অবস্থায় ফিরতে আরও অন্তত দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তাঁর ভাষ্য, আগের সরকারগুলো অর্থনীতিকে দুর্বল অবস্থায় রেখে যাওয়ায় বর্তমান সরকারকে বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। শনিবার চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পরপরই সরকারকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক চাপ সামাল দিতে হয়েছে। বিশেষ করে জ্বালানি খাতে অতিরিক্ত ব্যয় সরকারের ওপর বড় চাপ তৈরি করেছে। তিনি জানান, আগামী অর্থবছরে শুধু জ্বালানি খাতেই প্রায় ৪০ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ খাতের দায় এবং বিদেশি ঋণের কিস্তি পরিশোধে গত দুই মাসে আরও প্রায় ৫০ হাজার কোটি টাকা ব্যয় করতে হয়েছে। আমির খসরু বলেন, এসব কারণে জাতীয় অর্থনীতি এখনো স্বস্তিদায়ক অবস্থায় পৌঁছাতে পারেনি। তবে সরকার ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্বাস্থ্য খাত প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, অতীতে বরাদ্দ দেওয়া হলেও তার সঠিক ব্যবহার নিশ্চিত হয়নি। বর্তমান সরকার শুধু বরাদ্দ দেবে না, সেই অর্থ কীভাবে ব্যয় হচ্ছে তাও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। তিনি আরও বলেন, মেডিকেল কলেজ ও স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর পেশাদারিত্ব রক্ষা করা জরুরি। তাই সরকার এসব প্রতিষ্ঠানের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ করবে না। তাঁর মতে, স্বাস্থ্য শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হলে তার প্রভাব পুরো রাষ্ট্রের ওপর পড়ে।





মন্তব্য