শিরোনাম
বর্তমান সরকার সুনীল অর্থনীতির সকল কর্মপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম *** বাজেটের বরাদ্দ অনুযায়ী প্রকৃতপক্ষে জনকল্যাণমুখী সঠিক প্রকল্প গ্রহণ করা উচিত *** ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ–অস্ট্রেলিয়া, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অজিদের *** স্পেনকে রুখে বিশ্বকাপে কেপ ভার্দের চমক, আলোচনায় বাংলাদেশের তৈরি জার্সি *** রাঙামাটিতে প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মসূচির ঝাঁকুনি, ভূমিহীনদের খাদ্য সহায়তা বিতরণ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


১৫ মে, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:ভারতের উত্তরপ্রদেশে শক্তিশালী কালবৈশাখী ঝড়| |ক্রেডিট : ছবি: ইন্টারনেট

ভারতের উত্তরপ্রদেশে ঝড়-বজ্রপাতে নিহত বেড়ে ১১১

ভারতের উত্তরপ্রদেশে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। সরকারি হিসাবে মৃতের সংখ্যা বেড়ে ১১১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৭২ জন। বুধবারের প্রবল ঝড় ও ভারী বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং শত শত গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। ত্রাণ কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে নিহতের সংখ্যা কম থাকলেও ধীরে ধীরে তা বেড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি আর্থিক সহায়তার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, বেরেলি জেলায় এক ব্যক্তি ঝড়ের সময় টিনের চালের সঙ্গে বাতাসে ভেসে যাচ্ছেন। পরে তিনি দূরের পানিপূর্ণ জমিতে পড়ে প্রাণে বেঁচে যান। ওই ব্যক্তি জানান, ঝড়ের সময় ঘরের চাল বাঁচাতে গিয়ে তিনি বাতাসে উড়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ভারতে বর্ষা-পূর্ব মৌসুমে চরম আবহাওয়ার ঘটনা বেড়ে যাচ্ছে। ভারতের আবহাওয়া বিভাগও সম্প্রতি বজ্রঝড় ও অতিবৃষ্টির ঝুঁকি নিয়ে সতর্কতা জারি করেছিল। উত্তরপ্রদেশে বর্তমানে উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি সহায়তা পৌঁছে দিতে কাজ করছে। সূত্র: সিএনএ





মন্তব্য