শিরোনাম
নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরবেন সাকিব, আদালতের মুখোমুখি হতেও প্রস্তুত *** ওরা জেগেছিল একটি অমৃত গানে *** ‘দেশে প্রথম সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন জিয়াউর রহমান’ *** গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্রের ভিত্তি আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল *** রাশিয়ার দুটি তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলার দাবি ***




↠নিজস্ব প্রতিবেদক


৩ নভেম্বর, ২০২১

প্রবাস › জাতীয়

মন্তব্য:০

News Picture

চিত্র:Logo| |ক্রেডিট : File Photo

ভারতে মসজিদে আগুন ও মুসলমানদের ওপর হামলার নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন

ভারতের ত্রিপুরা রাজ্যে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মসজিদে আগুন, নারীর শ্লীলতাহানি, বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন। এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মোহাম্মাদ thanks আবদুল মতিন ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বলেন, ভারতের ত্রিপুরা রাজ্যে উগ্রবাদী হিন্দু সন্ত্রাসীরা কয়েক দিন ধরে লাগাতার মুসলিমদের ওপর হামলা ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। তাদের হামলা থেকে রক্ষা পাচ্ছে না আল্লাহর ঘর পবিত্র মসজিদও। হিন্দু উগ্রবাদীরা গত ক’দিনে ১৬টি মসজিদে কমপক্ষে ২৭টি হামলা চালিয়েছে। তিনটি মসজিদে আগুন দিয়েছে। এ ছাড়াও তারা মুসলিমদের বাড়ি ও দোকানে ভাঙচুর করেছে এবং মুসলিম নারীদের শ্লীলতাহানি করেছে। কিন্তু এত কিছু হওয়ার পরেও উগ্র হিন্দুত্ববাদী ও হিন্দু মৌলবাদী মোদি শাসিত বিজেপি দলের ত্রিপুরা রাজ্যের প্রশাসন নিষ্ক্রিয় রয়েছে। একের পর এক হামলার ঘটনার পরেও সংখ্যালঘু মুসলিমদের রক্ষায় চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো। বিবৃতিতে তারা আরো বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কোনো রকম ছোটখাটো হামলা হলেও ভারতের রাজনীতিবিদ থেকে শুরু করে সরকার পর্যন্ত উঠেপড়ে লাগে। কিন্তু নিজ দেশে সংখ্যালঘুদের ওপর এভাবে লাগাতার নির্যাতনের ঘটনা ঘটলেও এসব দমনে কোনো ভূমিকা রাখছে না। তারা বলেন, ভারত সরকারকে অবিলম্বে মুসলিমদের ওপর হিন্দু সন্ত্রাসীদের হামলার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আল্লাহর ঘর মসজিদে আগুন দেয়ার ঘটনায় বিশ্ব মুসলিম চুপ থাকতে পারে না। অস্ট্রেলিয়াসহ জাতিসংঘ ও ওআইসিসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে ভারতের নির্যাতিত মুসলিম জনগোষ্ঠীর পক্ষে ব্যবস্থা নিতে হবে।





মন্তব্য