শিরোনাম
‘দেশে প্রথম সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন জিয়াউর রহমান’ *** গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্রের ভিত্তি আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল *** দিল্লির অনুষ্ঠানে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ সজীব ওয়াজেদ জয়ের *** স্বচ্ছ প্রশাসন গড়তে এআইভিত্তিক বদলি-পদায়নের নির্দেশ *** নতুন রাষ্ট্রপতি নির্বাচনে তফসিল ঘোষণা, এমপিদের ভোটে হবে নির্বাচন ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


৬ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক › কূটনৈতিক

মন্তব্য:০

News Picture

চিত্র:মুখপাত্র মাও নিং| |ক্রেডিট : সিএমজি:

বেসামরিক স্থাপনায় হামলা বন্ধে আন্তর্জাতিক চাপের আহ্বান

ইরানে বেসামরিক স্থাপনার ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলার তীব্র বিরোধিতা করেছে চীন। শুক্রবার বেইজিংয়ে সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এই অবস্থান ব্যক্ত করেন। এ সময় তিনি ইরান যুদ্ধের সাথে জড়িত সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে রাজনৈতিক সমাধানের পথে ফেরার আহ্বান জানান। গেল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে ইরানের উত্তরাঞ্চলীয় আলবোরজ প্রদেশের রাজধানী কারাজের বি-১ (B1) ব্রিজের ওপর ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। এর কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প ইরানকে ‘বোমা মেরে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার’ হুমকি দিয়েছিলেন। পাঁচ সপ্তাহ ধরে চলা এই যুদ্ধ বন্ধে ইরান আলোচনার টেবিলে না বসলে আরও ধ্বংসযজ্ঞ চালানোর হুঁশিয়ারিও দেন তিনি। সংবাদ সম্মেলনে মাও নিং বলেন, ইরান ও ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই সামরিক হামলার কোনো অনুমোদন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দেয়নি। এটি স্পষ্টতই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। সামরিক শক্তি প্রয়োগ কোনো সমস্যার স্থায়ী সমাধান হতে পারে না উল্লেখ করে আলোচনার মাধ্যমেই মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানো সম্ভব মনে করেন তিনি। তথ্য ও ছবি-সিসিটিভি ।





মন্তব্য