শিরোনাম
নিরাপদ সড়কের স্বপ্ন মানুষের হাতে তুলে দিলেন ইলিয়াস কাঞ্চন *** নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরবেন সাকিব, আদালতের মুখোমুখি হতেও প্রস্তুত *** ওরা জেগেছিল একটি অমৃত গানে *** ‘দেশে প্রথম সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন জিয়াউর রহমান’ *** গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্রের ভিত্তি আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


৩ মে, ২০২৬

আন্তর্জাতিক › দুর্যোগ প্রতিরোধ

মন্তব্য:০

News Picture

চিত্র:সি চিন পিং| |ক্রেডিট : ছবি:সিএমজি

বড় দুর্যোগ মোকাবিলায় জাতীয় সক্ষমতা বৃদ্ধির তাগিদ সি চিন পিংয়ের

চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় পলিট ব্যুরো, গত ২৮ এপ্রিল বিকেলে, দুর্যোগ প্রতিরোধ, প্রশমন ও ত্রাণ কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি নিয়ে, ২৫তম দলগত অধ্যয়ন কর্মসূচির আয়োজন করে। এতে সাধারণ সম্পাদক বড় দুর্যোগ মোকাবিলায় জাতীয় সক্ষমতা বৃদ্ধির তাগিদ সি চিন পিংয়ের বলেন, উচ্চমানের উন্নয়ন ও নিরাপত্তার কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার দক্ষতা আরও উন্নত করতে হবে এবং কার্যকরভাবে জনসাধারণদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর মূল চাবিকাঠি আগাম প্রতিরোধের মধ্যেই নিহিত। বড় ও বিপর্যয়কর দুর্যোগ মোকাবিলা ও ব্যবস্থাপনার সক্ষমতা ক্রমাগত বৃদ্ধি করতে হবে। সি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বৈজ্ঞানিক সমর্থন এবং আইনি নিশ্চয়তা জোরালো করতে হবে এবং আন্তরিকতার সাথে দুর্যোগ প্রতিরোধ, প্রশমন ও ত্রাণ সংক্রান্ত দায়িত্ব পালন করতে হবে। সকল স্তরের কর্মীদের দুর্যোগ প্রতিরোধ, প্রশমন ও ত্রাণ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে, শিক্ষা ও প্রশিক্ষণের মানও জোরদার করতে হবে। সূত্র:প্রেমা-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।





মন্তব্য