শিরোনাম
‘ঢাকা-দিল্লি সম্পর্কের আগামীর পথ: কৌশলগত পুনর্বিন্যাসের সময়’ *** ‘তারেক রহমানের শপথ অনুষ্ঠান: ভারতের যোগদানের সম্ভাবনা অনিশ্চিত’ *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপি অস্ট্রেলিয়ার শ্রদ্ধা নিবেদন *** ‘ড. ইউনূসের রমজান বার্তা: নৈতিকতা ও মানবিকতার শিক্ষা’ *** ৫১ দলের মধ্যে মাত্র ৯ দলের জয়, ৪২ দলই আসনশূন্য’ ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


৩০ জানুয়ারি, ২০২৬

আন্তর্জাতিক › অর্থনীতি

মন্তব্য:০

News Picture

চিত্র:বেইজিংয়ে ডেভিড সরোসের সঙ্গে চীনের উপপ্রধানমন্ত্রী তিং সুয়ে সিয়াংয়ের বৈঠক| |ক্রেডিট : সিএমজি:

বৈশ্বিক উন্নয়নে নতুন গতি আনতে চীনের অর্থনৈতিক নীতির অঙ্গীকার

চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী সদস্য এবং দেশের উপপ্রধানমন্ত্রী তিং সুয়ে সিয়াং, ২৮ জানুয়ারি, (বুধবার) বেইজিংয়ে, গোল্ডম্যান স্যাক্সের চেয়ারম্যান ও সিইও ডেভিড সরোসের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে তিং সুয়ে সিয়াং বলেন, চীনের অর্থনীতির দীর্ঘমেয়াদী ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে এবং এটি বিশ্বব্যাপী উন্নয়নের জন্য একটি নির্ভরযোগ্য ইঞ্জিন। পঞ্চদশ পাচসালা পরিকল্পনার সময়কালে, চীন উচ্চমানের উন্নয়নকে দৃঢ়ভাবে উৎসাহিত করবে, অটলভাবে উচ্চ-স্তরের উন্মুক্তকরণ সম্প্রসারণ করবে এবং তার অতি-বৃহত্ বাজারের সম্ভাবনা ক্রমাগতভাবে উন্মুক্ত করবে, বিশ্বব্যাপী উন্নয়নে আরও নতুন গতি যোগ করবে এবং সমস্ত দেশের উদ্যোগের জন্য আরও নতুন সুযোগ প্রদান করবে। বিদেশী বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে চীনে তাদের বিনিয়োগ ও সহযোগিতা সম্প্রসারণ এবং চীনের উন্নয়নের সুযোগে আরও ভালোভাবে ভাগাভাগি করার জন্যও আহ্বান জানান তিনি। জবাবে সরোস বলেন, গোল্ডম্যান শ্যাক্স চীনের উন্নয়ন সম্ভাবনা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা সম্পর্কে আশাবাদী। তার প্রতিষ্ঠান চীনা বাজারে নিজের উপস্থিতি আরও জোরদার করবে এবং মার্কিন-চীন সম্পর্কের স্থিতিশীল উন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখে যাবে। সূত্র:রুবি-আলিম-সুবর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।





মন্তব্য