শিরোনাম
বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স *** ড্রোনে ত্রাণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও পশু চিকিৎসা—বন্যাদুর্গত হবিগঞ্জে বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ *** বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে মার্কিন সহায়তা ১০ লাখ ডলার *** হজ ফ্লাইটের কর-চার্জ কমাতে সৌদি সহযোগিতা চাইল বাংলাদেশ *** প্রাথমিক শিক্ষায় STEM ও প্লে-ল্যাব চালুর পরিকল্পনা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


১৪ জুন, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও উপ-প্রধানমন্ত্রী চাং কুও ছিং| |ক্রেডিট : সিএমজি

বৈশ্বিক উন্নয়ন ও সুশাসন নিয়ে চাং কুও ছিংয়ের গুরুত্বপূর্ণ ভাষণ

ফরাসি সরকারের আমন্ত্রণে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও উপ-প্রধানমন্ত্রী চাং কুও ছিং গত (বৃহস্পতিবার) ভিডিও লিংকের মাধ্যমে ফ্রান্সে অনুষ্ঠিত ‘গ্লোবাল কনভারজেন্স ফর গ্রোথ সামিট’-এ অংশগ্রহণ করেন এবং ভাষণ দেন। চাং কুও ছিং বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং প্রস্তাবিত চারটি বৈশ্বিক উদ্যোগ বিশ্ব শান্তি ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও প্রেরণা জুগিয়েছে। তিনি বলেন, উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে, বৈশ্বিক সুশাসনব্যবস্থা আরও উন্নত করতে হবে এবং বিশ্ব অর্থনীতিতে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, উন্মুক্ততা ও সহযোগিতার নীতি বজায় রাখার পাশাপাশি, বিভিন্ন দেশের তুলনামূলক সুবিধাকে বস্তুনিষ্ঠভাবে মূল্যায়ন, অবাধ ও সহজতর বাণিজ্য পরিবেশ গড়ে তোলা এবং প্রকৃত বহুপাক্ষিকতার চর্চা করা প্রয়োজন। চাং কুও ছিং জোর দিয়ে বলেন, চীন দৃঢ়ভাবে উচ্চমানের উন্মুক্তকরণ সম্প্রসারণ করে যাচ্ছে এবং অন্যান্য দেশের সঙ্গে উন্নয়নের সুযোগ ভাগাভাগি অব্যাহত রাখবে, যা বিশ্ব অর্থনীতিতে আরও বেশি নিশ্চয়তা, স্থিতিশীলতা এবং ইতিবাচক শক্তি যোগাবে। সূত্র:তুহিনা-ফয়সল-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।





মন্তব্য