শিরোনাম
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা *** চীনে এআই ও উচ্চপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান দ্রুত সম্প্রসারিত হচ্ছে *** সিরামিক শিল্পের প্রযুক্তি ও উদ্ভাবনে চীন-বাংলাদেশ সহযোগিতা বৃদ্ধির আহ্বান *** বিশ্বমঞ্চে প্রথমবারেই চমক, নিউক্লিয়ার অলিম্পিয়াডে চীনের ৪ পদক *** ইরান সংকটের প্রেক্ষাপটে নতুন প্রতিরক্ষা বলয়, সৌদি-তুরস্ক-পাকিস্তানের কৌশলগত জোট ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট:


৩ আগস্ট, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:গত ২৮ জুলাই ড্যাফোডিল স্মার্ট সিটির নলেজ টাওয়ারের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা ।| |ক্রেডিট : ইন্টারনেট

বৈশ্বিক পরিবর্তনের যুগে নারী ক্ষমতায়নে নেতৃত্ব, দক্ষতা ও আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব

পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তবতায় নারীর নেতৃত্ব, উদ্ভাবনী সক্ষমতা, উদ্যোক্তা উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ জোরদারের ওপর গুরুত্বারোপ করে সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) যৌথভাবে ‘Women Empowerment in a Changing World: Leadership, Innovation and Opportunities’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করেছে। গত ২৮ জুলাই ড্যাফোডিল স্মার্ট সিটির নলেজ টাওয়ারের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ সেমিনারে নারী নেতৃত্ব বিকাশ, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ, উদ্যোক্তা সৃষ্টি এবং আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন বিভাগের কর্মকর্তা, তরুণ উদ্যোক্তা এবং আগ্রহী অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি। তিনি শিক্ষা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে নারীর ক্ষমতায়নকে আরও এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বহুভাষিক উদ্যোক্তা, আন্তর্জাতিক ব্যবসা পরামর্শক ও কৌশলগত উন্নয়ন বিশেষজ্ঞ লরা আকার। তিনি বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক অর্থনীতি ও প্রযুক্তিনির্ভর কর্মপরিবেশে নারীদের সফল হতে নেতৃত্বের গুণাবলি, উদ্ভাবনী চিন্তা, উদ্যোক্তা দক্ষতা এবং আজীবন শিক্ষার কোনো বিকল্প নেই। তিনি অংশগ্রহণকারীদের নতুন বাস্তবতায় নিজেদের দক্ষতা নিয়মিত উন্নয়নের আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। সেমিনারে বক্তারা বলেন, নারীর নেতৃত্ব বিকাশ কেবল সামাজিক সমতা প্রতিষ্ঠার জন্য নয়, টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও উদ্ভাবনভিত্তিক সমাজ গঠনের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে নারীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন। আলোচনায় ডিআইইউর আন্তর্জাতিক শিক্ষা কার্যক্রমও তুলে ধরা হয়। বিশেষভাবে সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহে প্রতিষ্ঠিত ডিআইইউ-আরএকে ক্যাম্পাস সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। ২০২৪ সালে বিদেশে শাখা ক্যাম্পাস প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ডিআইইউ যে নতুন মাইলফলক অর্জন করেছে, তা বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে শিক্ষা সহযোগিতার একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে তুলে ধরা হয়। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও তরুণ উদ্যোক্তাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা ও বাস্তবভিত্তিক জ্ঞান অর্জারে সহায়তা করবে। পাশাপাশি নারী নেতৃত্ব, উদ্ভাবন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিয়ে দুই দেশের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে। তারা আরও জানান, আন্তর্জাতিক শিক্ষা কার্যক্রম, বিশেষ করে ডিআইইউ-আরএকে ক্যাম্পাসের মাধ্যমে ভবিষ্যতে শিক্ষার্থী ও গবেষকদের জন্য বৈশ্বিক শিক্ষা ও গবেষণায় নতুন সুযোগ সৃষ্টি হবে, যা দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।





মন্তব্য