শিরোনাম
বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স *** ড্রোনে ত্রাণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও পশু চিকিৎসা—বন্যাদুর্গত হবিগঞ্জে বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ *** বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে মার্কিন সহায়তা ১০ লাখ ডলার *** হজ ফ্লাইটের কর-চার্জ কমাতে সৌদি সহযোগিতা চাইল বাংলাদেশ *** প্রাথমিক শিক্ষায় STEM ও প্লে-ল্যাব চালুর পরিকল্পনা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


২৫ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক › কূটনৈতিক

মন্তব্য:০

News Picture

চিত্র:চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও দেশটির উপ-প্রধানমন্ত্রী হ্য লিফেং| |ক্রেডিট : সিএমজি:

বৈশ্বিক বিনিয়োগে আকর্ষণ বাড়াচ্ছে চীনের উন্মুক্ত বাজার

বিশ্বের জন্য আরও বেশি সুযোগ ও বিকল্প ব্যবস্থা সৃষ্টি করবে চীনের বিশাল বাজার, এমন সম্ভাবনার কথা জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও দেশটির উপ-প্রধানমন্ত্রী হ্য লিফেং। উচ্চমানের উন্মুক্ততা সম্প্রসারণ এবং উন্নয়ন অব্যাহত রাখতে তার দেশ দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। বৃহস্পতিবার বেইজিংয়ে ব্ল্যাকস্টোন গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী স্টিফেন শোয়ার্জম্যানের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে হ্য লি ফেং আরও বলেন, এ বছরের প্রথম প্রান্তিকে চীনের অর্থনীতি শক্তিশালী সূচনা করেছে, যা দেশটির উন্নয়ন সক্ষমতা ও গতিশীলতার প্রমাণ। ব্ল্যাকস্টোনসহ আরও বিদেশি প্রতিষ্ঠানকে চীনের সঙ্গে সহযোগিতা জোরদারের আহ্বান জানান তিনি। এ সময় স্টিফেন শোয়ার্জম্যান বলেন, চীনের সঙ্গে সহযোগিতাকে অত্যন্ত গুরুত্ব দেয় ব্ল্যাকস্টোন এবং দেশটিতে তাদের ব্যবসা আরও সম্প্রসারণে আগ্রহী। তিনি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদারে অবদান রাখার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন। তথ্য ও ছবি: সিজিটিএন।





মন্তব্য