শিরোনাম
শিল্পী ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে জাসাসকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে : ফকির মাহবুব আনাম *** বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা :ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল *** রাঙ্গামাটিকে আকর্ষণীয় নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী *** জাবিতে প্রক্টরিয়াল টিমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা শিক্ষার্থীদের *** ভঙ্গুর অর্থনীতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে: অর্থমন্ত্রী ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


৭ মে, ২০২৬

আন্তর্জাতিক › কূটনৈতিক

মন্তব্য:০

News Picture

চিত্র:চীনা গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং, বেইজিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ| |ক্রেডিট : সিএমজি:

বাস্তবভিত্তিক সহযোগিতা সম্প্রসারণে জোর দিল চীন ও বাংলাদেশ

৬মে (বুধবার) চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং চীনা গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং, বেইজিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ওয়াং হুনিং বলেন, ২০১৬ সালে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বাংলাদেশে ঐতিহাসিক রাষ্ট্রীয় সফর, চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নের পথ নির্ধারণ করে দিয়েছে। চীন শান্তিপূর্ণ সহাবস্থানের পঞ্চনীতির ভিত্তিতে বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন, উচ্চ-পর্যায়ের বিনিময় জোরদার, পরস্পরকে দৃঢ়ভাবে সমর্থন, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীরতর করা এবং চীন ও বাংলাদেশের মধ্যকার ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে আরও গভীর ও বাস্তবসম্মত পর্যায়ে উন্নীত করা অব্যাহত রাখবে, যা দু’দেশের জনগণের জন্য অধিকতর কল্যাণকর হবে। এই লক্ষ্যে ইতিবাচক অবদান রাখতে চীনা গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) জাতীয় কমিটি ইচ্ছুক। জবাবে ড. খলিলুর রহমান বলেন, চীন বাংলাদেশের প্রকৃত বন্ধু। বাংলাদেশ সবসময় চীনকে একটি কূটনৈতিক অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে এসেছে, দৃঢ়ভাবে এক-চীন নীতি মেনে চলে, জাতিসংঘ সাধারণ পরিষদের ২৭৫৮ নম্বর প্রস্তাবকে প্রশ্নাতীত বলে দৃঢ়ভাবে বিশ্বাস করে, চীনের জাতীয় পুনর্মিলনকে দৃঢ়ভাবে সমর্থন করে, এবং চীনের সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যেতে, বাস্তবসম্মত সহযোগিতা জোরদার করতে ও বাংলাদেশ-চীন সম্পর্ককে উচ্চতর পর্যায়ে উন্নীত করতে আগ্রহী। সূত্র:ওয়াং হাইমান-আলিম-প্রেমা,চায়না মিডিয়া গ্রুপ।





মন্তব্য