শিরোনাম
তেহরানে বিমান হামলার পর ধ্বংসস্তূপে প্রাণের খোঁজ, উদ্ধার ৯৬০ জন *** চীন-মার্কিন দুই দেশের জনগণের যোগাযোগেই স্থিতিশীল সম্পর্ক: সি *** ‘চীন হুমকি’ তত্ত্বে উত্তেজনা বাড়াচ্ছে টোকিও *** তাইওয়ান প্রণালিতে উত্তেজনার বিপরীতে শান্তির আহ্বান *** উচ্চমানের উন্নয়নে চীনের উন্মুক্তকরণে নতুন ধাপ ***




↠নিজস্ব প্রতিবেদক


২০ অক্টোবর, ২০২১

স্বদেশ › ব্যবসা

মন্তব্য:০

News Picture

চিত্র:লি জিমিং| |ক্রেডিট : ইন্টারনেট

বাংলাদেশের উন্নয়নের সাথে থাকবে চীন: লি জিমিং

চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। উন্নয়নের যাত্রায় দুই দেশ একসাথে এবং কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। তবে, সহযোগিতার অনেক ক্ষেত্র অনুসন্ধান করা এখনো বাকি আছে। বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে অভিজ্ঞতা এবং সম্পদ ভাগ করে নেয়ার মাধ্যমে চীন সবসময় দেশটির পাশে থাকবে। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং এমন আশ্বাস দিয়েছেন। বুধবার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চীন অ্যালামনাই (অ্যাবকা) এর আনুষ্ঠানিক যাত্রা এবং দারিদ্র দূরীকরণ বিষয়ক এক আন্তর্জাতিক ওয়েবিনারে বিশেষ অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ প্রমাণ করেছে সরকার এবং জনগণ প্রতিশ্রুতি এবং দৃঢ়তার সাথে কাজ করে দেশ দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে পারে এবং মাত্র চার দশকের ব্যবধানে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে আবির্ভূত হতে পারে। ২০২০ সালে বিশ্বব্যাংক যেমন বলেছে “বিশ্বব্যাপী, বাংলাদেশ দারিদ্র্য দূরীকরণের মডেল”।





মন্তব্য