শিরোনাম
বর্তমান সরকার সুনীল অর্থনীতির সকল কর্মপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম *** বাজেটের বরাদ্দ অনুযায়ী প্রকৃতপক্ষে জনকল্যাণমুখী সঠিক প্রকল্প গ্রহণ করা উচিত *** শূন্যরেখায় আটকে মানবিক বিপর্যয়, সীমান্তে দুই দেশের টানাপোড়েন *** বাংলাদেশ-পাকিস্তান সীমান্তবর্তী জেলা নিয়ে বিশেষ অনুসন্ধানে ভারত, এক বছরে প্রতিবেদন দেবে প্যানেল *** যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন; আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবার ***




↠নিজস্ব প্রতিবেদক


২৫ ফেব্রুয়ারি, ২০২২

খেলা › ক্রিকেট

মন্তব্য:০

News Picture

চিত্র:ক্রিকেট| |ক্রেডিট : ইন্টারনেট

বাংলাদেশের দুর্দান্ত জয়

রঙিন পোশাক গায়ে জড়ালেই বাংলাদেশের পারফরম্যান্স হয়ে ওঠে রঙিন। বিশেষ করে ৫০ ওভারের ক্রিকেটে টাইগাররা যেন অপ্রতিরোধ্য। শরীরী ভাষা থেকে শুরু করে আত্মবিশ্বাস– সব মিলিয়ে প্রবল প্রতিপক্ষও সাকিব-তামিম-মুশফিকদের সামনে দুমড়ে-মুচড়ে পড়ে! বাকি দুই ফরম্যাটে বাংলাদেশকে এখনও ‘নাবালক’ ভাবা হলেও লাল সবুজ জার্সিধারীরা ওয়ানডেতে নিজেদের সামর্থ্যের প্রমাণ রেখে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) আরেকটি ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছেন তারা। ঘরের মাঠে টানা পঞ্চম ওয়ানডে সিরিজ জয় হলেও ঘরে-বাইরে মিলিয়ে এটি বাংলাদেশের হ্যাটট্রিক সিরিজ জয়। আফগানিস্তানকে ৮৮ রানে হারিয়ে সিরিজ জয় তো নিশ্চিত হয়েছেই, একইসঙ্গে ভারত-ইংল্যান্ড-অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো হেভিওয়েটদের পেছনে ফেলে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশ। আগামী বছরের মার্চ পর্যন্ত তালিকার শীর্ষ আটে থাকলেই সরাসরি ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ পাবে তামিম ইকবালের দল। ১৪ ম্যাচে ১০ জয়ে ১০০ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন সবার শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের ১৫ ম্যাচে পয়েন্ট ৯৫।





মন্তব্য