শিরোনাম
রাশিয়ার দুটি তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলার দাবি *** জেদ্দায় সৌদি, তুরস্ক ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি আজ *** থাইল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর গুলিতে ৭ জন নিহত *** টাইফুন ‘ডলফিন’ ঘিরে জাপানে জরুরি প্রস্তুতি,সরিয়ে নেওয়া হচ্ছে লাখো মানুষ *** সিজিটিএন জরিপ: জাপানের সামরিক সম্প্রসারণে সতর্ক থাকতে চায় বিশ্ব ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


১৬ এপ্রিল, ২০২৬

স্বদেশ › স্বাস্থ্য

মন্তব্য:০

News Picture

চিত্র:হাম-রুবেলা টিকা| |ক্রেডিট : ইন্টারনেট:

বাংলাদেশে শিশুদের জন্য ২ কোটির বেশি হাম-রুবেলা টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশে হাম ও রুবেলা প্রতিরোধে শিশুদের জন্য বৃহৎ পরিসরের জরুরি টিকাদান কর্মসূচিতে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এ উদ্যোগের আওতায় ২ কোটি ১৯ লাখের বেশি টিকা সরবরাহ করা হবে বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। বুধবার দূতাবাসের এক বার্তায় জানানো হয়, ইউনিসেফের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে সহযোগিতা করা হচ্ছে। এর ফলে পাঁচ বছরের কম বয়সী প্রায় ১ কোটি ২০ লাখ শিশু সুরক্ষার আওতায় আসবে। মার্কিন পক্ষের মতে, সংক্রামক রোগ প্রতিরোধে আগাম উদ্যোগ নেওয়া হলে তা শুধু সংশ্লিষ্ট দেশ নয়, বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তাকেও শক্তিশালী করে। একই সঙ্গে এ ধরনের কর্মসূচি ভবিষ্যৎ ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সহায়তাকে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক স্বাস্থ্য কৌশলের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে, যার লক্ষ্য সংক্রামক রোগের বিস্তার রোধ এবং জনগণের স্বাস্থ্য সুরক্ষা জোরদার করা।





মন্তব্য