শিরোনাম
শূন্যরেখায় আটকে মানবিক বিপর্যয়, সীমান্তে দুই দেশের টানাপোড়েন *** ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ–অস্ট্রেলিয়া, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অজিদের *** স্পেনকে রুখে বিশ্বকাপে কেপ ভার্দের চমক, আলোচনায় বাংলাদেশের তৈরি জার্সি *** বাংলাদেশ-পাকিস্তান সীমান্তবর্তী জেলা নিয়ে বিশেষ অনুসন্ধানে ভারত, এক বছরে প্রতিবেদন দেবে প্যানেল *** যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন; আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবার ***




↠নিজস্ব প্রতিবেদক


১১ আগস্ট, ২০২৩

স্বদেশ › রাজনীতি

মন্তব্য:০

News Picture

চিত্র:অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে পাঠানো চিঠি| |ক্রেডিট : সিডনি বাংলা নিউজ

বাংলাদেশে একটি অবাধ,নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ইয়াং এর দফতর থেকে জানানো হয়েছে,অস্ট্রেলিয়া বাংলাদেশে একটি অবাধ,নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়৷ অস্ট্রেলিয়া বিএনপির কনভেনার মোসলেউদ্দিন আরিফের পাঠানো চিঠির জবাবে পররাষ্ট্রমন্ত্রী পেনি ইয়াং এর পক্ষে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপ সেকশনের ডিরেক্টর ডেমিয়েন ডনোভান একথা জানান৷ চিঠিতে তারিখ উল্লেখ আছে ১০ আগস্ট৷ চিঠিতে বলা হয়, "বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ সীমিত করার ঘটনাগুলো সম্পর্কে আমরা অবগত৷ আমরা বাংলাদেশ সরকারকে গণতন্ত্রের একটি মৌলিক স্তম্ভ হিসেবে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার জন্য অনুরোধ করে যাচ্ছি৷ অস্ট্রেলিয়া বাংলাদেশে সরকারি প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়নি৷ নিষেধাজ্ঞাই মানবাধিকার লঙ্ঘনের একমাত্র প্রতিক্রিয়া নয় এবং আমরা সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়ে কোনো তথ্য দিতে পারছিনা৷ আমরা নিয়মিতভাবে আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করার পক্ষে অবস্থান নিয়ে আসছি৷ অতি সম্প্রতি ২০২৩ সালের মে মাসে সহকারী পররাষ্ট্রমন্ত্রী ওয়াটস তার সফরের সময় জানিয়েছিলেন,অস্ট্রেলিয়া ঢাকা, ক্যানবেরাএবং জাতিসংঘের মানবাধিকার কমিশনের মাধ্যমে নিয়মিত সংলাপে বাংলাদেশ সরকারের সাথে মানবাধিকার বিষয়গুলো তুলে ধরে৷ "





মন্তব্য