শিরোনাম
তেহরানে বিমান হামলার পর ধ্বংসস্তূপে প্রাণের খোঁজ, উদ্ধার ৯৬০ জন *** চীন-মার্কিন দুই দেশের জনগণের যোগাযোগেই স্থিতিশীল সম্পর্ক: সি *** ‘চীন হুমকি’ তত্ত্বে উত্তেজনা বাড়াচ্ছে টোকিও *** তাইওয়ান প্রণালিতে উত্তেজনার বিপরীতে শান্তির আহ্বান *** উচ্চমানের উন্নয়নে চীনের উন্মুক্তকরণে নতুন ধাপ ***




↠নিজস্ব প্রতিবেদক


৩১ অক্টোবর, ২০২১

স্বদেশ › জাতীয়

মন্তব্য:০

News Picture

চিত্র:টিকা| |ক্রেডিট : internet

বাংলাদেশে দুই ডোজের আওতায় প্রায় তিন কোটি মানুষ

সারাদেশে আজ ৯ লাখ ২১ হাজার ৮৮ ডোজ টিকা দেওয়া হয়েছে। এরমধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ৭২ হাজার ৩১৭ জনকে এবং দ্বিতীয় ডোজ ৫ লাখ ৪৮ হাজার ৭৭১ জনকে। রবিবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৭ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ। এরমধ্যে ৭ কোটি ১৩ লাখ ৯২ হাজার ৭১১ ডোজ টিকা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪ কোটি ২১ লাখ ৫৪ হাজার ৮৪৮ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ কোটি ৯২ লাখ ৩৭ হাজার ৮৬৩ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকা। এছাড়া এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৫ কোটি ৮৮ লাখ ৫১ হাজার ৩০৮ জন।





মন্তব্য