শিরোনাম
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা *** দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্য স্থান নিয়ে চলছে সমীক্ষা, সিদ্ধান্ত পরে *** ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ৬৭২ *** মাতারবাড়ীতে বহুমুখী জ্বালানি ব্যবস্থার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ *** জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


২৮ জুন, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী চীনের ১১ প্রতিষ্ঠান| |ক্রেডিট : ছবি: সংগৃহীত

বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী চীনের ১১ প্রতিষ্ঠান

বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো, বন্দর, প্রযুক্তি, শিক্ষা, পরিবেশ ও উৎপাদনশিল্পসহ বিভিন্ন খাতে মোট ৯ দশমিক ২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীনের ১১টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। চীনের রাজধানী বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এসব প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের বিনিয়োগ পরিকল্পনা তুলে ধরেন। গত ২৫ জুন অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। শনিবার (২৭ জুন) সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসায় আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই ইতিবাচক বার্তাই বিদেশি উদ্যোক্তাদের কাছে তুলে ধরা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ প্রথমবারের মতো পাঁচ বছরের করনীতি-সংক্রান্ত পূর্বাভাস বা ‘ট্যাক্স আউটলুক’ প্রকাশ করেছে। এর ফলে বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদি নীতিগত স্থিতিশীলতার বিষয়ে স্পষ্ট ধারণা পাচ্ছেন, যা নতুন বিনিয়োগ আকর্ষণে সহায়ক হবে। বৈঠকে চীনের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশে বহুমুখী বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে। এর মধ্যে চায়না ফিউচার এনার্জি গ্রুপ হোল্ডিং লিমিটেড দেশের গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও উন্নয়নে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। ওয়েস্ট-টু-এনার্জি খাতের শীর্ষ প্রতিষ্ঠান সাংহাই এসইউএস এনভায়রনমেন্ট কোম্পানি দেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে ৮৯০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। রাষ্ট্রায়ত্ত চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন (সিসিইসিসি) মোংলা বন্দর অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন, বন্ডেড গুদাম নির্মাণ এবং মোংলাকে আঞ্চলিক লজিস্টিকস হাবে রূপান্তরের জন্য ৬৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। এ ছাড়া শেনজেন কাইফা টেকনোলজি বাংলাদেশে স্মার্ট বিদ্যুৎ মিটার উৎপাদনে ২৫০ মিলিয়ন ডলার, এসএফ এক্সপ্রেস মোংলায় কোল্ড-চেইন লজিস্টিকস ও বন্ডেড গুদাম নির্মাণে ১৮০ মিলিয়ন ডলার এবং হুয়াক্সিন টেক্সটাইল ইন্ডাস্ট্রি পায়রা শিল্পাঞ্চলে পুনর্ব্যবহৃত তুলা ও সুতা উৎপাদন, লিথিয়াম ব্যাটারি কারখানা এবং ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পে ১৯০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা জানিয়েছে। সবচেয়ে বড় বিনিয়োগ প্রস্তাব এসেছে সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপের কাছ থেকে। প্রতিষ্ঠানটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিপিপি প্রকল্পে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। এ ছাড়া ঝংসিন এনভায়রনমেন্টাল প্রোটেকশন গ্রুপ ই-বর্জ্য পুনর্ব্যবহার শিল্পে ১ দশমিক ৬৫ বিলিয়ন ডলার, সিআরআরসি জিয়ান কোম্পানি বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির সঙ্গে যৌথভাবে রেলযন্ত্রাংশ সংযোজন কারখানা স্থাপনে ১৯০ মিলিয়ন ডলার, চায়না কেপাই এডুকেশন গ্রুপ আধুনিক অ্যাপ্লাইড বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষা শিল্পপার্ক নির্মাণে ২৭০ মিলিয়ন ডলার এবং চায়না শানডং ঝংসিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ভেষজ উদ্ভিদ চাষ ও সংশ্লিষ্ট শিল্পে ১৯০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। সূত্র: বিডা ব্রিফিং।





মন্তব্য