শিরোনাম
সিএমজি-ফুচিয়ান যৌথ প্ল্যাটফর্মে বৈশ্বিক প্রচারের নতুন গতি *** বিশ্ব অর্থনৈতিক সংস্থাগুলোর সঙ্গে গ্লোবাল শাসন সংলাপে চীনা প্রধানমন্ত্রীর আহ্বান *** মাস্কের সমালোচনায় নতুন বিতর্ক :পাশে যুক্তরাষ্ট্র প্রশাসন *** আলতাই–উরুমছি–চিলিন: তুষার ছুটিতে পর্যটনে উচ্ছাস *** সি চিন পিংয়ের উন্নয়ন চিন্তা গ্লোবাল সাউথকে নতুন দিশা দেবে: অতিথিদের অভিমত ***




↠মোহাম্মাদ আবদুল মতিন


১০ মে, ২০২২

কমিউনিটি › অনুষ্ঠান

মন্তব্য:০

News Picture

চিত্র:গালা ডিনার| |ক্রেডিট : নিজস্ব

বাংলাদেশ মেরিনার্স সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার এম এ রশিদের সম্মানে সিডনিতে গালা ডিনারের আয়োজন

কর্ণফুলি ড্রাই ডক লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ মেরিনার্স সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার এম এ রশিদের সম্মানে সিডনিতে গালা ডিনারের আয়োজন করা হয়। অস্ট্রেলিয়ার প্রাক্তন মেরিন ক্যাডেটদের আয়োজনে স্থানীয় সময় ৯ মে (সোমবার) সন্ধ্যায় সিডনির রকডেলস্থ রেডরোজ ফাংশন সেন্টারে এই গালা ডিনার ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়। ডক্টর হুমায়ের চৌধুরী রানার সভাপতিত্বে ও আরিফ রহমানের উপস্থাপনায় এই অনুষ্ঠানে বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমির প্রাক্তন ক্যাডেটদের পরিবার ও সাংবাদিকসহ প্রায় শতাধিক অতিথি উপস্থিত ছিলেন। রাত ৮টা ১৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর প্রথমেই কর্ণফুলি ড্রাই ডক লিমিটেডের অসংখ্য প্রকল্প এবং কার্যক্রম প্রদর্শন করে অতিথিদের উদ্দেশ্য একটি ছোট ভিডিও ক্লিপ উপস্থাপন করা হয়। এই ভিডিও ক্লিপে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এম এ রশিদের বাংলাদেশে বিশেষ অবদানের অংশবিশেষ তুলে ধরা হয়। ভিডিও অনুসারে কর্ণফুলি ড্রাই ডক লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম এ রশিদ শতাধিক জাহাজ নির্মাণ এবং মেরামত করেন। বাংলাদেশ ফিশারী একাডেমি থেকে মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করার পর তিনি মাছ ধরার জাহাজ এবং বণিক জাহাজে ব্যবসা শুরু করেন। এরপর তিনি বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) কাজ করেন। বিএফডিসিতে থাকাকালীন তিনি জাপান সরকারের পৃষ্ঠপোষকতায় জাহাজ নির্মাণ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ১৯৯৫ সালে তিনি "কর্ণফুলি স্লিপওয়েজ অ্যান্ড মেরিন ওয়ার্কশপ লিমিটেড" (KSMWL) ফার্ম গঠন করেন যাতে তিনি জাহাজ নির্মাণ খাতের সাথে যুক্ত হওয়ার লক্ষ্য অর্জন করেন। কোম্পানিটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জন্য একটি ২৫ টন বোলার্ড পুল তৈরি করেছে যা এটির অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন। এছাড়াও তিনি এম এ রশিদ ফাউন্ডেশনের সভাপতি। এই ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশের অন্যতম বৃহত্তম স্কুল ‘সাউথ পয়েন্ট স্কুল’ পরিচালনা করেন যেখানে প্রায় ৭,০০০ শিক্ষার্থী রয়েছে। এছাড়াও তিনি পাঁচটি স্বনামধন্য স্কুল, কলেজ এবং মাদ্রাসার গভর্নিং বোর্ডের চেয়ারম্যান। প্রধান অতিথির বক্তব্যে এম এ রশিদ বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমির প্রাক্তন ক্যাডেটদের ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য বাংলাদেশী সরকারি কর্মকর্তাদের সংগঠনের বিভিন্ন সফল অর্জন নিয়ে আলোচনা করেন। একই সাথে তিনি বাংলাদেশের সকল মেরিনারদের সফল দেখার ইচ্ছা প্রকাশ করেন এবং সেই সাথে বাংলাদেশে মেরিটাইম অ্যাসোসিয়েশন গঠনে তার অটুট সমর্থন জানান। জনাব রশিদ সকল প্রাক্তন দেশপ্রেমিক নাবিকদের কাছে এগিয়ে আসার জন্য এবং সকল বাংলাদেশী মেরিনারদের একটি মহান সমিতি প্রতিষ্ঠার জন্য তার আন্তরিক ইচ্ছা পূরণে সাহায্য করার জন্য আবেদন করেন। প্রধান অতিথি জনাব রশিদ অনুষ্ঠানটি আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি অস্ট্রেলিয়ান অনলাইন, টিভি এবং প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকদের ধন্যবাদ জানান। বাংলাদেশের জন্য তার অসামান্য অবদানের জন্য প্রবাসি বাংলাদেশীরাও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্বপ্ন ব্যান্ডদলের সঙ্গীত পরিবেশনা ও প্রাক্তন মেরিন ক্যাডেট সর্দার ইলিয়াস লিটন এবং তার স্ত্রী নুরুন নাহারের পরিচালনায় সম্মাননা প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

News Picture

image : গালা ডিনার | credit : নিজস্ব


News Picture

image : অনুষ্ঠানের চিত্র | credit : নিজস্ব


News Picture

image : অনুষ্ঠানের চিত্র | credit : নিজস্ব


News Picture

image : অনুষ্ঠানের চিত্র | credit : নিজস্ব


News Picture

image : অনুষ্ঠানের চিত্র | credit : নিজস্ব






মন্তব্য