৩১ মার্চ, ২০২৪
প্রবাস › রাজনীতি

চিত্র:ইফতার অনুষ্ঠান| |ক্রেডিট : সিডনি বাংলা নিউজ
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনা করে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গত শনিবার, ৩০শে মার্চ বিকালে অস্ট্রেলিয়ার সিডনির লাকেম্বা লাইব্রেরী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেক দল অস্ট্রেলিয়া শাখার আহবায়ক মশিউর রহমান তুহিনের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহিদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। প্রধান অতিথি তার বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বর্তমান সরকারের অত্যাচারে নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর জন্য প্রবাসী দলীয় কর্মীদের ধন্যবাদ জানান। এছড়া দলের সিদ্ধান্তে যেকোনো আন্দোলন সংগ্রামে প্রতিটি নেতাকর্মী প্রস্তত থাকার জন্য বলেন। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ- সভাপতি ইয়াসিন আলী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, আন্তর্জাতিক বিষয়ক( সহ- সম্পাদক পদমর্যাদা) সম্পাদক অমি ফেরদৌস। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক ও স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সেলিম হোসেন, অস্ট্রেলিয়া বিএনপি নেতা তৌহিদুল ইসলাম, হায়দার আলী, বাবুল তালুকদার, মোঃ ফারুক হোসেন, যুবদল নেতা ইয়াসির আরাফাত সবুজ, জাহাঙ্গীর হোসেন, আসাদুল হক বাবু,মোহাম্মদ জুম্মন হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক খাজা দাউদ হোসেন, আহসান হাবিব, মোস্তাফিজুর রহমান লাবু, মোতাহের হোসেন, মশিউল আজম বাপ্পী,ওয়ারেছ মাহমুদ ও আবদুর রহিম।
মন্তব্য:০