শিরোনাম
বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স *** ড্রোনে ত্রাণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও পশু চিকিৎসা—বন্যাদুর্গত হবিগঞ্জে বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ *** বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে মার্কিন সহায়তা ১০ লাখ ডলার *** হজ ফ্লাইটের কর-চার্জ কমাতে সৌদি সহযোগিতা চাইল বাংলাদেশ *** প্রাথমিক শিক্ষায় STEM ও প্লে-ল্যাব চালুর পরিকল্পনা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


২৮ জুন, ২০২৬

খেলা › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:বাংলাদেশ নারী ক্রিকেট দল| |ক্রেডিট : ইন্টারনেট

বাছাইপর্ব নয়, সরাসরি ২০২৮ বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা

চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রশংসনীয় পারফরম্যান্সের সুবাদে ২০২৮ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ঘোষণার ফলে পরবর্তী বিশ্বকাপে অংশ নিতে টাইগ্রেসদের আর বাছাইপর্ব খেলতে হবে না। আইসিসির প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমান বিশ্বকাপের দুই গ্রুপ থেকে সেরা চারটি করে মোট আটটি দল সরাসরি ২০২৮ আসরে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। গ্রুপ-১ থেকে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকা এই তালিকায় জায়গা করে নিয়েছে। চলমান আসরে বাংলাদেশ ইতোমধ্যে আয়ারল্যান্ড ও পাকিস্তানকে হারিয়ে গুরুত্বপূর্ণ দুটি জয় পেয়েছে। গ্রুপপর্বে টাইগ্রেসদের শেষ ম্যাচ রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই ম্যাচের ফল যাই হোক না কেন, ২০২৮ বিশ্বকাপে তাদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। গ্রুপ-২ থেকে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ সরাসরি জায়গা পেয়েছে। অন্যদিকে স্বাগতিক দেশের মর্যাদায় পাকিস্তানও মূল পর্বে অংশ নেবে। আইসিসি জানিয়েছে, বিশ্বকাপের বাকি তিনটি স্থানের মধ্যে একটি দেওয়া হবে আগামী ৬ জুলাইয়ের টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষ দলকে। বর্তমানে সেই দৌড়ে এগিয়ে রয়েছে আয়ারল্যান্ড। অবশিষ্ট দুটি দল নির্ধারিত হবে বাছাইপর্বের মাধ্যমে। একই সঙ্গে আগামী বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য প্রথম নারী চ্যাম্পিয়নস ট্রফির অংশগ্রহণকারী দলগুলোর যোগ্যতার বিষয়ও চূড়ান্ত করেছে আইসিসি। স্বাগতিক শ্রীলঙ্কার পাশাপাশি র‍্যাংকিংয়ের শীর্ষ পাঁচটি দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। বর্তমান র‍্যাংকিং অনুযায়ী অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সেই তালিকায় রয়েছে। সূত্র: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।





মন্তব্য