২৯ আগস্ট, ২০২৫
বিনোদন › অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, সুহানা খান,

চিত্র:suhana khan| |ক্রেডিট : internet
২০২৩ সালের ডিসেম্বরে জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ সিনেমার মাধ্যমে নেটফ্লিক্সে আত্মপ্রকাশ করেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খানের কন্যা সুহানা খান। এবার তিনি বড়পর্দায় অভিষেক করতে যাচ্ছেন—তাও বাবার সঙ্গেই! শাহরুখ ও সুহানা একসঙ্গে হাজির হচ্ছেন বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এ। প্রথমে ‘কিং’ পরিচালনার দায়িত্বে ছিলেন সুজয় ঘোষ, তবে পরে দায়িত্ব পান ‘পাঠান’-খ্যাত সিদ্ধার্থ আনন্দ। সিনেমাটিতে অভিনয় করছেন বলিউডের একঝাঁক তারকা—জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, জয়দীপ আহলাওয়াত ও অভয় বর্মা। সম্প্রতি একটি অনুষ্ঠানে সুহানা খান হলুদ রঙের ঝলমলে পোশাকে নজর কাড়েন। চোখে গাঢ় মাশকারা, ঠোঁটে নুড গ্লস, চুলে টাইট পোনিটেল, পরনে ফুল স্লিভ কোটি ও শর্টস—সব মিলিয়ে একেবারে নতুন লুকে ধরা দেন তিনি। সেই লুকের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন সুহানা। ছবির ব্যাকগ্রাউন্ডে বাজছিল ভাই আরিয়ান খান পরিচালিত সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর গান ‘বাদলি সি হাওয়া হ্যায়’। ক্যাপশনে সুহানা লেখেন—“সং অ্যান্ড মাশকারা অন রিপিট।” এই পোস্টে শাহরুখ খান মন্তব্য করেন, “ইয়েহ বাদলি বাদলি সি, বাট সেম সেম প্রেটি।” বাবার এই মিষ্টি মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সুহানার নতুন স্টাইলিশ পোস্ট ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে আলোচনা, আর সেই আলোচনায় বাড়তি উষ্ণতা যোগ করেছেন স্বয়ং কিং খান।
মন্তব্য:০