শিরোনাম
বর্তমান সরকার সুনীল অর্থনীতির সকল কর্মপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম *** বাজেটের বরাদ্দ অনুযায়ী প্রকৃতপক্ষে জনকল্যাণমুখী সঠিক প্রকল্প গ্রহণ করা উচিত *** শূন্যরেখায় আটকে মানবিক বিপর্যয়, সীমান্তে দুই দেশের টানাপোড়েন *** ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ–অস্ট্রেলিয়া, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অজিদের *** স্পেনকে রুখে বিশ্বকাপে কেপ ভার্দের চমক, আলোচনায় বাংলাদেশের তৈরি জার্সি ***




↠নিজস্ব প্রতিবেদক


২০ নভেম্বর, ২০২১

প্রবাস › রাজনীতি

মন্তব্য:০

News Picture

চিত্র:দোয়া| |ক্রেডিট : নিজস্ব

অস্ট্রেলিয়ায় খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ ভীষন অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন । সরকার অনেক আবেদনের পরেও তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে নারাজ। এরই মধ্যে তার অবস্থার আরো অবনতির খবর পাওয়া যায়৷ তারই প্রেক্ষিতে বিএনপি সারা দেশে দোয়ার কর্যক্রম অব্যাহত রেখেছে৷ সরকারকে চাপ প্রয়োগ করতে আজ ২০ নভেম্বর, ২০২১ সাড়া দেশে গণ অনশনের ডাক দেয় দলটি৷ এই ডাকে সারা পৃথিবীতে সকল দেশের বিএনপির নেতাকর্মীরাও সাড়া দিয়েছেন৷ বিএনপি'র স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, এশিয়া প্যাসিফিক অঞ্চলীয় সমন্বয় কমিটি, অস্ট্রেলিয়া চ্যাপ্টার এবং খালেদা জিয়া মুক্তি পরিষদ, অস্ট্রেলিয়া, অনশন করার জন্য পুলিশ কমিশনার বরাবর দরখাস্ত করলে কোভিড পরবর্তী নিয়মের জন্যে পুলিশ কমিশনার অনুমতি দিতে বিলম্ব হবে বলে জানান৷ তাই নেতৃবৃন্দ অনশন কার্যক্রম আপাতত স্থগিত রেখেছেন৷ বিএনপি'র স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এশিয়া প্যাসিফিক অঞ্চলীয় সমন্বয় কমিটি, অস্ট্রেলিয়া চ্যাপ্টার এবং খালেদা জিয়া মুক্তি পরিষদ, অস্ট্রেলিয়া চিকিত্সাধীন বেগম জিয়ার রোগমুক্তির জন্য আজ ২০শে নভেম্বর শনিবার বাদ মাগরিব, সিডনির বাংলাদেশী অধ্যুষিত এলাকা ল্যাকেম্বার আর্নেষ্ট স্ট্রীট মসজিদে এক দোয়ার আয়োজন করে। দল মত নির্বিশেষে গনতন্ত্রের আপোষহীন নেত্রীর রোগমুক্তির এ দোয়ায় বাংলাদেশী সহ বিভিন্ন দেশের অনেকেই অংশগ্রহণ করেন. বেগম খালেদা জিয়া সহ সারা জাহানের সকল অসুস্থ মানুষের জন্য দোয়া করা হয়. দোয়ার পরে কিছু তাবারুকের ও ব্যবস্থা করা হয়েছিল৷





মন্তব্য