শিরোনাম
অনিশ্চয়তার মধ্যেও উন্মুক্ত বিশ্ব অর্থনীতির পক্ষে চীন *** বহুপক্ষবাদ রক্ষায় চীনের সঙ্গে সমন্বয় জোরদারে আগ্রহ কানাডার *** আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় সংযমের আহ্বান বেইজিংয়ের *** একতরফা দাদাগিরির বিরোধিতায় চীন ও আফ্রিকার ঐক্য *** চীনা নেতৃত্বের দারিদ্র্যে ফিরে যাওয়া রোধে রাষ্ট্রের দায়িত্ব পুনর্ব্যক্ত ***




↠নিজস্ব প্রতিবেদক


২৩ অক্টোবর, ২০২৩

কমিউনিটি › শিক্ষা

মন্তব্য:০

News Picture

চিত্র:উপস্থিত শিক্ষার্থীরা| |ক্রেডিট : সিডনি বাংলা নিউজ

অস্ট্রেলিয়ার সিডনিতে সিবিজি গ্লোবালের এর উদ্যোগে ক্যারিয়ার এন্ড মাইগ্রেশন ইনফরমেশন সেশন ২০২৩ অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ায় আগত নতুন বাংলাদেশী শিক্ষার্থীদের সাথে মনযোগী হয়ে পড়াশোনা করা, পড়াশোনা শেষে অস্ট্রেলিয়ান ডিগ্রি অর্জনের গুরুত্ব ও নিজের ক্যারিয়ার গঠনে আত্মবিশ্বাসী হওয়ার বিষয়ে আলোচনা করা হয়। অন্যের প্ররোচনায় কিংবা প্রলোভনে পড়ে কোর্স পরিবর্তন না করা, ভিসা শর্ত গুলি সঠিকভাবে পালন করা ও ভিসা শর্তের বাইরে অতিরিক্ত সময় কাজ না করার ব্যপারে শিক্ষার্থীদের জানানো হয়। এই ইভেন্টটিতে প্রায় অর্ধশত বাংলাদেশী শিক্ষার্থী সিডনির বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণ করেন। সিবিজি গ্লোবালের চেয়ারম্যান সৈয়দ মাহবুব মোর্শেদ বলেন বাংলাদেশী শিক্ষার্থীরা অনেক মেধাবী, এখন সময় এসেছে আমাদের গ্লোবাল ক্যারিয়ার এর দিকে ফোকাস করার। তিনি বলেন নতুন আসা শিক্ষার্থীদের পড়াশোনা ও ভিসা বিষয়ক অনেক প্রশ্ন থাকে যার সঠিক উত্তর দিতে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট ড. ফয়সাল আহমেদ এবং বিশেষ অতিথি অস্ট্রেলিয়ান সুপ্রীম কোর্ট ও হাই কোর্ট আইনজীবী সারাহ আহমেদ। সিবিজি গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক ড. রাজীব মজুমদার বলেন আমাদের আজকের অনুষ্ঠানটি সফল হয়েছে এবং শিক্ষার্থীরা সঠিক প্রফেশনালদের কাছ থেকে তাদের জিজ্ঞাসা গুলির উত্তর পেয়েছেন। অনুষ্ঠানটি সিডনীর ল্যাকেম্বার গ্রামীন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় ও অনুষ্ঠান শেষে সকল অংশগ্রহণকারীদেরকে রাতের খাবার ও উপহার সামগ্রী হস্তান্তর করা হয়।





মন্তব্য