শিরোনাম
বর্তমান সরকার সুনীল অর্থনীতির সকল কর্মপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম *** বাজেটের বরাদ্দ অনুযায়ী প্রকৃতপক্ষে জনকল্যাণমুখী সঠিক প্রকল্প গ্রহণ করা উচিত *** শূন্যরেখায় আটকে মানবিক বিপর্যয়, সীমান্তে দুই দেশের টানাপোড়েন *** ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ–অস্ট্রেলিয়া, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অজিদের *** স্পেনকে রুখে বিশ্বকাপে কেপ ভার্দের চমক, আলোচনায় বাংলাদেশের তৈরি জার্সি ***




↠মিজানুর রহমান সুমন


৩০ মার্চ, ২০২২

কমিউনিটি › জাতীয়

মন্তব্য:০

News Picture

চিত্র:স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে| |ক্রেডিট : নিজস্ব

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের ৫১তম স্বাধীনতা দিবস পালন

গত ৩০শ মার্চ ২০২২, অস্ট্রেলিয়ার প্রধানতম অঙ্গরাজ্য নিউ সাউথ ওয়েলসের সংসদে অস্ট্রেলিয়ান সাংসদরা বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন করেন। ৩০শে মার্চ দুপুর ২টায় নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের এমপি শওকত মোসেলমেন আয়োজিত স্বাধীনতা দিবসের প্রোগ্রামে বাংলাদেশ কম্যুনিটির পক্ষ্য থেকে আয়োজক গামা আব্দুল কাদির ও টিটো সোহেল অতিথিদের স্বাগত জানান। সংসদ ভবনের লাইব্রেরী হলে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের এই অনুষ্ঠানে বক্তারা ২৩ বছর সংগ্রামী জীবন শেষে বাংলাদেশ তৈরিতে বঙ্গবন্ধু ও তার নেত্বৃন্দের অবদান, মুক্তিযোদ্ধাদের সাহসিকতা, ভারতসহ রাশিয়ার সহযোগিতা, সেই সাথে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভুয়সী প্রশংসা করেন। এসময় বক্তব্য রাখেন, সিডনির মেয়রের প্রতিনিধি কাউন্সিলর ইমেলডা ডেভিস, ক্যাম্বেলটাউন এমপি গ্রেগ ওয়ারেন, রাশিয়ান দুতাবাসের কনসাল জেনারেল নিকোলাই ভিনোগ্রাদোভ, নেপালের কনসাল জেনারেল দীপক খাড়কা, ভারতীয় কংগ্রেসের সভাপতি মনোজ সিওরন, কলামিস্ট অজয় দাশগুপ্ত, বাংলাদেশের কনসাল জেনারেল খন্দকার মাসুদুল আলম ও ডঃ শান্তি রোজারিও। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার মূলধারার ও বাংলাদেশী কম্যুনিটির গন্যমান্য আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহন করেন৷ বাংলাদেশকে উপজীব্য করে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী ও বাংলাদেশী কম্যুনিটির কাছে সম্মানজনক অনুষ্ঠানটি আরো প্রানবন্ত করতে সংগীত পরিবেশন করেন নতুন প্রজন্মের শিল্পী রাশনান জামান ও শাহানা চৌধুরী।





মন্তব্য