১৪ অক্টোবর, ২০২১
অস্ট্রেলিয়া › আন্তর্জাতিক

চিত্র:childcare| |ক্রেডিট : File photo
যাদের অন্তত দুটি শিশুর বয়স পাঁচ বছরের নিচে এবং দুজনেই চাকুরী করেন,তাদের চাইল্ডকেয়ার সাবসিডির পরিমান বাড়িয়ে দিচ্ছে সরকার৷ সরকারের এই সিদ্ধান্তের ফলে আগামী ২২ মার্চ থেকে সপ্তাহে প্রায় ১০০ ডলার পর্যন্ত সাশ্রয় হবে৷ যেসব পরিবারের সম্মিলিত উপার্জন বছরে এক লাখ দশ হাজারের মধ্যে ও দুটি শিশুই চাইল্ডকেয়ারে যাচ্ছে, তাদের জন্য সর্বোচ্চ সাশ্রয় হবে৷ বছরে দুই হাজার দুই শত ডলার পর্যন্ত সেইভ হতে পারে৷ তবে মোট সাবসিডির পরিমান ৯৫ শতাংশের বেশি হবে না৷ উপার্জন আরো বেশি হলে সাবসিডির পরিমান কমে আসবে৷ ২য় শিশুর ক্ষেত্রে অন্তত ৩০ শতাংশ বেশি সাবসিডি দেয়া হবে৷ শিক্ষামন্ত্রী এলান টুজ বলেন,এতে করে কর্মজীবী মায়েদের জন্য সুবিধে হবে৷ পাশাপাশি সরকারের অর্থনৈতিক সুবিধাও রয়েছে৷
মন্তব্য:০