শিরোনাম
নেপালের ভয়াবহ বন্যায় ৫ হাজারের বেশি নিখোঁজ, মৃত্যু সনদ না পাওয়ায় বিপাকে পরিবার *** রসায়নে ২০২৬ সালের নোবেল পেলেন ফ্রান্স-জাপানের দুই বিজ্ঞানী *** শর্তহীন আলোচনায় বসতে প্রস্তুত পিটিআই, লংমার্চ চলবে ইমরানের সিদ্ধান্তে *** রুশ হামলায় কাঁপল ইউক্রেন, ক্ষেপণাস্ত্র-ড্রোনে নিহত ২৮ *** ভোটার তালিকা নিয়ে বিক্ষোভ: দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক, দুই ঘণ্টা পর মুক্ত ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


২৫ সেপ্টেম্বর, ২০২৬

অস্ট্রেলিয়া › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:অস্ট্রেলিয়ায় কৃষি শ্রমিকদের ভিসা দেওয়ার সিদ্ধান্ত| |ক্রেডিট : ইন্টারনেট

অস্ট্রেলিয়ায় শ্রমিক সংকট এড়াতে বিদেশি কৃষিশ্রমিকদের ভিসা দেওয়ার সিদ্ধান্ত

ফসল কাটার মৌসুম সামনে রেখে কৃষি খাতে বিদেশি শ্রমিকদের ভিসা দ্রুত প্রক্রিয়াকরণের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। সরকারের এ উদ্যোগে দেশটির কৃষক ও খামার মালিকদের মধ্যে সম্ভাব্য শ্রমিক সংকট নিয়ে তৈরি হওয়া উদ্বেগ কিছুটা কমেছে। অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম বড় গম, বার্লি ও ক্যানোলা রপ্তানিকারক দেশ। আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশটির বিভিন্ন অঞ্চলে ফসল কাটার কাজ শুরু হওয়ার কথা। এ সময় কৃষি খাতে বিপুলসংখ্যক বিদেশি মৌসুমি শ্রমিকের প্রয়োজন হয়। সম্প্রতি সামগ্রিক অভিবাসন কমানোর সিদ্ধান্তের পর অস্ট্রেলিয়ায় বিভিন্ন ধরনের ভিসা প্রক্রিয়াকরণে ধীরগতি দেখা দেয়। আগে যেখানে কয়েক দিনের মধ্যেই অনেক ভিসা পাওয়া যেত, সেখানে কিছু ক্ষেত্রে এখন কয়েক মাস পর্যন্ত সময় লাগছে। এতে ফসল কাটার মৌসুমে প্রয়োজনীয় শ্রমিক সময়মতো পাওয়া নিয়ে কৃষি খাতে উদ্বেগ বাড়ে। পরিস্থিতি মোকাবিলায় কৃষি খাতের জন্য বিশেষ ব্যবস্থা চালু করেছে সরকার। নতুন ব্যবস্থার আওতায় কৃষিভিত্তিক বিভিন্ন সংস্থা জরুরি প্রয়োজনের কথা উল্লেখ করে বিদেশি শ্রমিকদের ভিসা দ্রুত প্রক্রিয়াকরণের জন্য আবেদন করতে পারবে। কৃষক সংগঠনগুলোর নেতারা সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, দ্রুত ভিসা প্রক্রিয়াকরণের সুযোগ থাকায় ফসল কাটার উপযুক্ত সময়ে প্রয়োজন অনুযায়ী বিদেশি মৌসুমি শ্রমিক পাওয়া সহজ হবে। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র বিভাগ জানিয়েছে, কৃষিকাজে বিশেষ দক্ষতা রয়েছে এবং ইতোমধ্যে কোনো খামার মালিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন—এমন বিদেশি শ্রমিকদের ভিসা আবেদনে অগ্রাধিকার দেওয়া হবে। অভিবাসন নীতিতে সরকারের কড়াকড়ি অব্যাহত থাকলেও কৃষি খাতে প্রয়োজনীয় শ্রমিক সরবরাহ নিশ্চিত করাই নতুন এ ব্যবস্থার মূল উদ্দেশ্য। এর মাধ্যমে ফসল কাটার মৌসুমে শ্রমিক সংকটজনিত বড় ধরনের সমস্যা এড়াতে চায় অস্ট্রেলিয়া সরকার। সূত্র: রয়টার্স





মন্তব্য