শিরোনাম
শিল্পী ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে জাসাসকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে : ফকির মাহবুব আনাম *** বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা :ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল *** রাঙ্গামাটিকে আকর্ষণীয় নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী *** বাংলাদেশ-পাকিস্তান সামরিক সম্পর্কে নতুন মাত্রা *** জাবিতে প্রক্টরিয়াল টিমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা শিক্ষার্থীদের ***




↠নিজস্ব প্রতিবেদক


৩০ মার্চ, ২০২৬

প্রবাস › মিজানুর রহমান আজহারী

মন্তব্য:০

News Picture

চিত্র:অস্ট্রেলিয়ায় আজহারী| |ক্রেডিট : নিজস্ব

অস্ট্রেলিয়ায় আইপিডিসি ’র২৫ বছর পূরতি উপলক্ষে নানা অনুষ্ঠানমালা

অস্ট্রেলিয়ায় বাংলাদেশী প্রবাসীদের প্রতিষ্ঠিত ও পরিচালিত সামাজিক ও ধর্মীয় সংগঠন ইসলামিক প্র্যাকটিস এন্ড দাওয়াহ সার্কেলের (আইপিডিসি ) ২৫ বছর পূরতি উপলক্ষে দেশটির বিভিন্ন শহরে বেশ কিছু প্রধান শহরে মার্চ এবং এপ্রিল মাসে ইসলামী আলোচনা সভা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । এ অনুষ্ঠানগুলোতে আলোচক হিসেবে যোগ দিতে বাংলাদেশের সুপরিচিত ধর্মীয় বক্তা এবং ইসলামী ব্যাক্তিত্ব মওলানা আহমাদুল্লাহ এবং মওলানা মিজানুর রহমান আজহারী ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় এসে পৌছেছেন । “লিগ্যাসি অফ ফেইথ ”শিরোনামে আয়োজিত এ অনুষ্ঠানগুলোতে প্রবাসী বাংলাদেশীদেরকে সপরিবারে অংশগ্রহণের জন্য আয়োজক সংগঠন আইপিডিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ করেন । তারা জানান , https://25years.ipdc.org.au/ওয়েবসাইটের মাধ্যমে টিকেট ক্রয় করে অংশগ্রহণ করতে ইচ্ছুক যে কোন প্রবাসী বাংলাদেশী তাদের আসন নিশ্চিত করতে পারেন । ৩১ মার্চ মঙ্গলবার বিকেল ছয়টায় ব্রিসবেন ইসলামিক কলেজে প্রথম “লিগ্যাসি অফ ফেইথ ”অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে । পরবর্তীতে ৩ এপ্রিল শুক্রবার বিকেলে মেলবর্নের আল তাকওয়া কলেজ , ৪ এপ্রিল শনিবার বিকেলে সিডনির ডায়মন্ড ভেন্যু , ৬ এপ্রিল সোমবার বিকেলে ক্যানবেরার ন্যাশনাল কনভেনশন সেন্টার , ১০ এপ্রিল শুক্রবার বিকেলে এডিলেইডের উডভিল টাউন হল এবং ১১ এপ্রিল শনিবার পার্থে আয়োজিত অনুষ্ঠানগুলোতে বাংলাদেশ থেকে আগত অতিথিবৃন্দ তাদের আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করবেন । আয়োজক সংগঠন আইপিডিসি প্রত্যাশা করছে এই আয়োজন এবং পাশাপাশি সংগঠনটির নিয়মিত নানা আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে শিশু , কিশোর , তরুণ , নারী সহ সকল প্রবাসীরা প্রবাস জীবনে ইসলাম চর্চায় উৎসাহিত হবেন এবং উপকৃত হবেন ।





মন্তব্য