শিরোনাম
দ্রুতগতির ইন্টারনেট ও প্রযুক্তিসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে :ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী *** শিল্পী ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে জাসাসকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে : ফকির মাহবুব আনাম *** বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা :ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল *** রাঙ্গামাটিকে আকর্ষণীয় নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী *** বাংলাদেশ-পাকিস্তান সামরিক সম্পর্কে নতুন মাত্রা ***




↠ডেস্ক রিপোর্ট


২৭ আগস্ট, ২০২৪

প্রবাস › রাজনীতি

মন্তব্য:০

News Picture

চিত্র:অনুষ্ঠানের চিত্র| |ক্রেডিট : সিডনি বাংলা নিউজ

অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গত রবিবার, ২৫ই আগস্ট বিকাল ৫.৩০ ঘটিকার সময় সিডনির লাকেম্বা লাইব্রেরী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, অস্ট্রেলিয়ার শাখার উদ্যোগে ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় অস্ট্রেলিয়া শাখা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: মশিউর রহমান তুহিনের সভাপতিত্ব করেন এবং সভা পরিচালনা করেন সদস্য সচিব মো: জাহিদুর রহমান। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক( যুগ্ন সম্পাদক পদ মর্যাদা) মোহাম্মদ অমি ফেরদৌস। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) অস্ট্রেলিয়া শাখার সভাপতি এ এফ এম তাওহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম রনি। এছাড়াও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার যুগ্ন আহবায়ক খাজা দাউদ হোসেন, আহসান হাবিব, মোস্তাফিজুর রহমান লাভু, ওয়ারিছ মাহমুদ, মোহাইমেন মিশু, পবিত্র বড়ুয়া। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন খাদিজা রূপম, আজিজুন নাহার, আব্দুর রহিম, রুমান আহমেদ, মিঠু বেপারী, মোঃ নূর আলম, আব্দুল হান্নান, মোঃ নুরুল হুদা, তানিম, আক্তার উজ জামান সহ আরো অনেকে। উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।





মন্তব্য