শিরোনাম
দ্রুতগতির ইন্টারনেট ও প্রযুক্তিসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে :ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী *** শিল্পী ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে জাসাসকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে : ফকির মাহবুব আনাম *** বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা :ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল *** রাঙ্গামাটিকে আকর্ষণীয় নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী *** বাংলাদেশ-পাকিস্তান সামরিক সম্পর্কে নতুন মাত্রা ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


৩ মে, ২০২৬

অস্ট্রেলিয়া › সেনাবাহিনী

মন্তব্য:০

News Picture

চিত্র:লেফটেন্যান্ট জেনারেল সুসান কয়েল| |ক্রেডিট : ছবি: ইন্টারনেট

অস্ট্রেলিয়ার সেনাপ্রধান পদে প্রথমবার একজন নারী

অস্ট্রেলিয়া প্রথমবারের মতো দেশটির সেনাবাহিনীর প্রধান হিসেবে একজন নারীকে নিয়োগ দিয়েছে। সরকার লেফটেন্যান্ট জেনারেল সুসান কয়েলকে নতুন চিফ অব আর্মি হিসেবে ঘোষণা করেছে। আগামী জুলাই মাস থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমানে চিফ অব জয়েন্ট ক্যাপাবিলিটিজ হিসেবে দায়িত্ব পালন করছেন সুসান কয়েল। তিনি বিদায়ী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল সাইমন স্টুয়ার্টের স্থলাভিষিক্ত হবেন। প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এক বিবৃতিতে বলেন, অস্ট্রেলিয়ার ১২৫ বছরের সামরিক ইতিহাসে এই প্রথম কোনো নারী সেনাবাহিনীর নেতৃত্বে আসছেন। তিনি এই নিয়োগকে দেশের প্রতিরক্ষা খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বলেন, সুসান কয়েলের নিয়োগ অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সে কর্মরত নারীদের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করবে বলেও মন্তব্য করেন তিনি। ১৯৮৭ সালে সেনাবাহিনীতে যোগ দেওয়া ৫৫ বছর বয়সী কয়েল বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড পদে দায়িত্ব পালন করেছেন। তিনি অস্ট্রেলিয়ার যেকোনো সামরিক বাহিনীর নেতৃত্বে আসা প্রথম নারী হিসেবেও ইতিহাস গড়তে যাচ্ছেন। বর্তমানে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সে নারীদের অংশগ্রহণ প্রায় ২১ শতাংশ। ২০৩০ সালের মধ্যে এই হার ২৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে দেশটির।





মন্তব্য