শিরোনাম
‘ঢাকা-দিল্লি সম্পর্কের আগামীর পথ: কৌশলগত পুনর্বিন্যাসের সময়’ *** ‘তারেক রহমানের শপথ অনুষ্ঠান: ভারতের যোগদানের সম্ভাবনা অনিশ্চিত’ *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপি অস্ট্রেলিয়ার শ্রদ্ধা নিবেদন *** ‘ড. ইউনূসের রমজান বার্তা: নৈতিকতা ও মানবিকতার শিক্ষা’ *** ৫১ দলের মধ্যে মাত্র ৯ দলের জয়, ৪২ দলই আসনশূন্য’ ***




↠নিজস্ব প্রতিবেদক


৯ সেপ্টেম্বর, ২০২৫

অস্ট্রেলিয়া › সংগঠন, অস্ট্রেলিয়া, সিডনি, সাংবাদিক, মুসলিম ওয়েলফেয়ার,

মন্তব্য:০

News Picture

চিত্র:সাংবাদিক নাইম আবদুল্লাহর এক্রিডিটেশন কার্ড| |ক্রেডিট : সিডনি বাংলা নিউজ

অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের নির্বাচনে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ

​সিডনি, ৬ সেপ্টেম্বর ২০২৫ – অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচন চলাকালীন সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। ​অভিযোগ অনুযায়ী, সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিক নাইম আবদুল্লাহ এবং 'বাংলা কণ্ঠ'র প্রধান সম্পাদক জাকির হোসাইনকে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হলেও, দায়িত্ব পালনের সময় তারা একাধিকবার হয়রানির শিকার হন। ​নির্বাচন কমিশন সাংবাদিকদের ভোট গণনা পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানালেও, হঠাৎ করেই ভোট গণনা শুরুর ঠিক আগে তাদের ভোট গণনা কক্ষ থেকে বের হয়ে যেতে নির্দেশ দেয়। কমিশন স্পষ্ট জানিয়ে দেয় যে সাংবাদিকরা ভোট গণনা পর্যবেক্ষণ করতে পারবেন না। এ ঘটনায় দুই সাংবাদিক অত্যন্ত অপমানিত এবং ক্ষিপ্ত হন। ​পরে, সভাপতি ড. আনিসুল আফসারের বিশেষ অনুরোধে সাংবাদিকদের পুনরায় প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে গণনা কক্ষে প্রবেশের পর তাদের মুঠোফোন সাইলেন্ট করে নির্বাচন কমিশনের কাছে জমা দিতে বাধ্য করা হয়। সন্ধ্যা ৭টা থেকে ভোর ২টা পর্যন্ত দীর্ঘ ৭ ঘণ্টা তাদের ফোন কমিশনের হেফাজতে ছিল। ​ওই ৭ ঘণ্টায় সাংবাদিকদের প্রতিবার ওয়াশরুমে যাওয়ার জন্য নির্বাচন কমিশনের অনুমতি নিতে হয় এবং নিরাপত্তারক্ষীর পাহারায় সেখানে যেতে হয়। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সংশ্লিষ্ট দুই সাংবাদিক।





মন্তব্য