শিরোনাম
বর্তমান সরকার সুনীল অর্থনীতির সকল কর্মপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম *** বাজেটের বরাদ্দ অনুযায়ী প্রকৃতপক্ষে জনকল্যাণমুখী সঠিক প্রকল্প গ্রহণ করা উচিত *** ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ–অস্ট্রেলিয়া, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অজিদের *** স্পেনকে রুখে বিশ্বকাপে কেপ ভার্দের চমক, আলোচনায় বাংলাদেশের তৈরি জার্সি *** রাঙামাটিতে প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মসূচির ঝাঁকুনি, ভূমিহীনদের খাদ্য সহায়তা বিতরণ ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


১৭ জানুয়ারি, ২০২৬

আন্তর্জাতিক › অর্থনীতি

মন্তব্য:০

News Picture

চিত্র:মুখপাত্র কুও চিয়া খুন| |ক্রেডিট : সিএমজি:

অনিশ্চয়তার মধ্যেও উন্মুক্ত বিশ্ব অর্থনীতির পক্ষে চীন

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন ১৬ জানুয়ারি, বেইজিংয়ে জানিয়েছেন, চীন বিশ্ব অর্থনীতিতে আরও বেশি স্থিতিশীলতা ও ইতিবাচক শক্তি যোগাবে। চীনের উপ-প্রধানমন্ত্রী হ্য লি ফেং বিশ্ব অর্থনীতি ফোরামের ২০২৬ সালের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন। এ প্রসঙ্গে মুখপাত্র জানান, বিশ্ব অর্থনীতি ফোরামের ২০২৬ সালের বার্ষিক সম্মেলন হলো বৈশ্বিক অর্থনীতির প্রবণতা আলোচনা এবং সহযোগিতা ও উন্নয়ন এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। উপ-প্রধানমন্ত্রী হ্য লি ফেং সেখানে ভাষণ দেবেন। তিনি জানান, এবারের বার্ষিক সম্মেলনের প্রতিপাদ্য হলো "সংলাপের চেতনা"। বর্তমান বিশ্বে অনেক অনিশ্চয়তা ও অস্থিতিশীলতার উপাদান রয়েছে এবং বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিতে গতির অভাব দেখা যাচ্ছে। সম্মেলনে অংশগ্রহণকারীদের সঙ্গে নিয়ে সংলাপ ও বিনিময় জোরদার করতে, সহযোগিতা ও ঐকমত্য এগিয়ে নিতে, প্রকৃত বহুপক্ষবাদ বাস্তবায়ন করতে এবং একটি উন্মুক্ত বিশ্ব অর্থনীতি গড়ে তুলতে চীন আগ্রহী। পাশাপাশি আরও অন্তর্ভুক্তিমূলক, সবার জন্য লাভজনক এবং স্থিতিস্থাপক বিশ্ব উন্নয়ন ত্বরান্বিত করতে এবং বিশ্ব অর্থনীতিতে আরও বেশি স্থিতিশীলতা ও ইতিবাচক শক্তি যোগাতে চীন প্রস্তুত। সূত্র:আকাশ-তৌহিদ-ফেইফেই,চায়না মিডিয়া গ্রুপ।

News Picture

image : মুখপাত্র কুও চিয়া খুন | credit : সিএমজি:






মন্তব্য