শিরোনাম
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা *** দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্য স্থান নিয়ে চলছে সমীক্ষা, সিদ্ধান্ত পরে *** ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ৬৭২ *** মাতারবাড়ীতে বহুমুখী জ্বালানি ব্যবস্থার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ *** জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


২৩ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:আসামে বন্যা| |ক্রেডিট : ইন্টারনেট

আসামে বন্যার থাবা, মৃত ৪১; নিখোঁজ ৩, বিপর্যস্ত ৭ লাখ মানুষ

ভারতের আসামে প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যার কারণে প্রাণহানির সংখ্যা ক্রমেই বাড়ছে। গত এক দিনে আরও ১০ জনের মৃত্যু হওয়ায় রাজ্যটিতে এ পর্যন্ত ৪১ জনের প্রাণহানি হয়েছে। একই সঙ্গে সাত লাখের বেশি মানুষ বন্যার সরাসরি প্রভাবে পড়েছেন এবং অন্তত তিনজন এখনো নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নতুন করে পাঁচটি জেলার বিভিন্ন এলাকায় ১০ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। উদ্ধারকারী দল নিখোঁজ ব্যক্তিদের খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছে এবং দুর্গত এলাকায় জরুরি সহায়তা পৌঁছে দিতে প্রশাসন তৎপর রয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এবারের দুর্যোগের অন্যতম কারণ মেঘভাঙা বৃষ্টি। তিনি উল্লেখ করেন, যেসব জেলায় অতীতে বড় ধরনের বন্যার নজির ছিল না, সেসব এলাকাও এবার আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এতে সাধারণ মানুষের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা ও স্থানীয় অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। মুখ্যমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দিতে সংশ্লিষ্ট সব সরকারি বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখতে কর্মকর্তাদের মাঠপর্যায়ে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন সরকারি সংস্থা সমন্বিতভাবে কাজ করছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের পাশাপাশি পুনর্বাসন কার্যক্রমের প্রস্তুতিও চলছে। সূত্র: আনাদোলু এজেন্সি।





মন্তব্য