শিরোনাম
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা *** দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্য স্থান নিয়ে চলছে সমীক্ষা, সিদ্ধান্ত পরে *** ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ৬৭২ *** মাতারবাড়ীতে বহুমুখী জ্বালানি ব্যবস্থার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ *** জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট:


২৪ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক

মন্তব্য:০

News Picture

চিত্র:মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আত্মঘাতী ড্রোন আরাশ দিয়ে হামলা চালিয়েছে ইরান।ছবি: সংগৃহীত।| |ক্রেডিট : ইন্টারনেট

আরাশ ড্রোনে কুয়েত-কাতারের মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার মধ্যে কুয়েত ও কাতারে অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে আত্মঘাতী ‘আরাশ’ ড্রোন ব্যবহার করে হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। দেশটির দাবি, যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাব দিতেই এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, কুয়েতের ক্যাম্প উদাইরিতে মার্কিন বাহিনীর সরঞ্জাম সংরক্ষণাগার, দোহা ক্যাম্পে অবস্থানরত সেনা সদস্যদের এলাকা এবং ক্যাম্প আরিফজানের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, প্রতিপক্ষের আগ্রাসন অব্যাহত থাকলে ইরান আরও শক্তিশালী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাল্টা জবাব দেবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হুমকি ইরানি জনগণ ও সশস্ত্র বাহিনীর প্রতিরোধের মনোভাবকে আরও শক্তিশালী করেছে বলেও দাবি করা হয়। ইরানের ভাষ্য অনুযায়ী, নতুন কোনো যুদ্ধফ্রন্ট খুলতে গেলে তা প্রতিপক্ষের জন্য বড় ধরনের কৌশলগত ভুল হবে এবং এতে হামলাকারীদের আরও বড় মূল্য দিতে হবে। এর আগে ‘অপারেশন থান্ডারবোল্ট’-এর ২৪তম ধাপে বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটির জ্বালানি ডিপো, সরঞ্জাম গুদাম ও সেনা আবাসন এবং জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটির বিমান হ্যাঙ্গার, রক্ষণাবেক্ষণ কেন্দ্র ও সেনা সদস্যদের অবস্থান লক্ষ্য করে আরাশ ড্রোন হামলার দাবিও করেছিল ইরান। তবে কুয়েত, কাতার, বাহরাইন, জর্ডান কিংবা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এসব হামলার দাবির সত্যতা সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। সূত্র: মেহের নিউজ।

News Picture

image : কুয়েত ও কাতারে অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে আত্মঘাতী ‘আরাশ’ ড্রোন ব্যবহার করে হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। | credit : ইন্টারনেট






মন্তব্য