১৬ এপ্রিল, ২০২২
কমিউনিটি › শিক্ষা

চিত্র:ইএসআই ইফতার| |ক্রেডিট : নিজস্ব
আন্তর্জাতিক শিক্ষার্থীদের সৌজন্যে ইএসআই গ্লোবাল একটি ইফতার পার্টির আয়োজন করে৷ ল্যাকেম্বার এলএমএ ফাংশন সেন্টারে ১৬ এপ্রিল শনিবার এ আয়োজন করা হয়৷ ইফতার অনুষ্ঠানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন৷ কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়৷ তেলাওয়াত করেন ছোট বন্ধু ইরফান৷ ইফতারের পূর্বে ইউনাইটেড মুসলিমস অফ অস্ট্রেলিয়ার প্রতিনিধি ইমাম আনাস সংক্ষিপ্ত ইসলামি বয়ান করেন৷ এছাড়া মদজিদের একজন প্রতিনিধি নাসিক পারফরম্যান্স করেন৷ ইএসআই গ্লোবাল আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা ও ইমিগ্রেশন সম্পর্কিত সেবা দিয়ে থাকে৷ বিগত কয়েক বছরে প্রতিষ্ঠানটি সেবার ক্ষেত্রে অত্যন্ত সফলতা দেখিয়েছে৷ এরই ধারাবাহিকতায় আগামী বছরগুলোতেও তারা শিক্ষার্থীদের সর্বোচ্চ সেবা দিতে আগ্রহী৷ অনুষ্ঠানে ইএসআই গ্লোবাল থেকে ইমিগ্রেশন সম্পর্কিত সেবা নিয়েছেন এবং সফল হয়েছেন এমন বেশ কয়েকজন শিক্ষার্থী অংশগ্রহণ করেন৷ তারা প্রতিষ্ঠানটি সম্পর্কে তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন৷ পাশাপাশি একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের করনীয় নিয়েও আলোচনা করেন৷ ইফতারে যারা রেজিষ্ট্রেশন করে এসেছিলেন তাদের মধ্য থেকে ৫০ জনকে গিফট প্রদান করা হয়৷ অনুষ্ঠানে ইএসআই গ্লোবালের সিইও কাজী এ কাদের আরমান উপস্থিত ছিলেন৷ ইফতার অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে বাংলা কমিউনিটির জনপ্রিয় মিডিয়া স্বাধীনকন্ঠ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাধীনকন্ঠের কর্ণধার কাজী নুরুস সাফা আলমগীর৷ অনুষ্ঠান উপস্থাপনা করেন প্রতিষ্ঠানটির মার্কেটিং ম্যানেজার, আলাক্সা ভুঁইয়া৷ ইসআই গ্লোবাল সম্পর্কে বিস্তারিত বলেন প্রতিষ্ঠানটির বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার সুরজিত পান্ডে৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিহাদ দিপ এমপি, কাউন্সিলর কার্ল সালেহ৷ বক্তব্য রাখেন শিক্ষাবিদ রায়ান রহমান,এমপি ও শ্যাডো মিনিস্টার স্টিভ ক্যাম্পার,ও ফেডারেল লেবার এমপি পদপ্রার্থী জি সুন৷ এছাড়া আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শাহজাদা আলম, সোশ্যাল জাস্টিস এডভোকেট কামাল পাশা,সাংবাদিক আবদুল মতিন,সাংবাদিক আকিদুল ইসলাম,সাংবাদিক মিজানুর রহমান সুমন, ইএসআই গ্লোবালের হেড অফ অপারেশন ভাইটাল আহমেদ, ইন্দোনেশিয়ার শিক্ষার্থীদের সমন্বয়কারী মোহাম্মদ বিলাল প্রমুখ৷
মন্তব্য:০