১৫ ফেব্রুয়ারি, ২০২৬
বিনোদন › কূটনৈতিক

চিত্র:বসন্ত উৎসব| |ক্রেডিট : সিএমজি:
সম্প্রতি আন্তর্জাতিক সমুদ্র সংস্থার (আইএমও) সদর দপ্তরে প্রথমবারের মতো চায়না মিডিয়া গ্রুপ বা সিএমজি’র ‘স্প্রিং ফেস্টিভ্যাল গালা’র প্রচারমূলক ভিডিও প্রদর্শন করা হয়। লন্ডনে অবস্থিত আইএমও সদর দপ্তরে চীনের স্থায়ী প্রতিনিধি অফিস প্রথমবারের মতো এই ‘বসন্ত উৎসব’ বা নববর্ষবরণ সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটেনে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ও আইএমওতে স্থায়ী প্রতিনিধি চেং চে কুয়াং, আইএমও মহাসচিব আর্সেনিও দোমিনগুয়েজ এবং বিভিন্ন দেশের প্রায় ৩০০জন রাষ্ট্রদূত ও প্রতিনিধি। সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত চেং চে কুয়াং বলেন, চীন অবিচলভাবে উচ্চমানের উন্নয়নের পথ অনুসরণ করবে এবং উচ্চ-স্তরের উন্মুক্তকরণ প্রক্রিয়া সম্প্রসারিত করবে। চীন সব দেশের সঙ্গে উন্নয়নের সুযোগ ভাগাভাগি করতে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা আরও গভীর করতে চায়। তিনি জোর দিয়ে বলেন, চীন জাতিসংঘ-কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা এবং প্রকৃত বহুপাক্ষিকতাকে দৃঢ়ভাবে সমর্থন করে। আইএমও’র ইতিবাচক ভূমিকা পালনে চীন সবসময় পাশে থাকবে এবং বিশ্বব্যাপী জাহাজ শিল্পের নিরাপদ, পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নের জন্য সব পক্ষের সঙ্গে কাজ করতে চায়। সিএমজি-কে দেওয়া এক সাক্ষাৎকারে আইএমও মহাসচিব আর্সেনিও দোমিনগুয়েজ বলেন, চীনা নববর্ষের সম্মিলিত উদযাপন, সহযোগিতা এবং আনন্দ ভাগ করে নেওয়ার যে চেতনা, তা আইএমও’র বহুপাক্ষিক সহযোগিতার চেতনার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। তিনি মনে করেন, বসন্ত উৎসব এবং স্প্রিং ফেস্টিভ্যাল গালার মতো সাংস্কৃতিক মাধ্যমগুলোর সাহায্যে বিভিন্ন দেশের প্রতিনিধিরা কেবল চীনকে আরও ভালোভাবে জানতেই পারবেন না, বরং তা বিভিন্ন সভ্যতার মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া বাড়াতেও সহায়ক হবে। শেষে তিনি চীনা ভাষায় নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন: "শুভ নববর্ষ, আপনার দ্রুত সাফল্য কামনা করি!" সূত্র:লিলি-তৌহিদ-সুবর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।

image : বসন্ত উৎসব | credit : সিএমজি:

image : বসন্ত উৎসব | credit : সিএমজি:
মন্তব্য:০